ওয়েব ডেস্ক; ৩ মে : দক্ষিণ-পূর্ব সার্কেলের রেলওয়ে নিরাপত্তা আধিকারিক (সি আর এস) ব্রিজেশ কুমার মিশ্র, ১২৫৫১ নম্বর এস.এম ভি.টি, বেঙ্গালুরু থেকে কামাক্ষা, এসি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনা নিয়ে আইনি তদন্ত করেছেন। এই দুর্ঘটনা এই বছর মার্চের ৩০ তারিখ ওড়িশার পূর্ব উপকূল রেলওয়ের কেন্দ্রপাড়া রোড এবং নরগুন্ডি স্টেশনের মাঝামাঝি ঘটে। এই দুর্ঘটনায় একজন নিহত এবং ১১ জন আহত হন।
অন্তর্বর্তীকালীন তদন্ত অনুযায়ী দুর্ঘটনাটি ট্রেন পরিচালনার কিছু ত্রুটির কারণে ঘটে। এই তদন্তের প্রাথমিক ফলাফল নিয়ে সরকারি বিবেচনা চলছে।
