ওয়েব ডেস্ক; ৪ মে: বৈশাখের আগমনকে এক অন্য মাত্রা এনে দিল ন্যাশনাল একাডেমী অফ ফটোগ্রাফি। “হে বৈশাখ” শীর্ষক ফটোগ্রাফি এক্সিবিশনের আয়োজন করল তারা। দক্ষিণ কলকাতার গ্যালারি গোল্ড হলে ৩ এবং ৪ মে এই এক্সিবিশনের আয়োজন করা হয়।
সব মিলিয়ে প্রায় ১৪০ টি ছবি এই এক্সিবিশনে ছিল। ন্যাশনাল একাডেমি অফ ফটোগ্রাফির ছাত্র-ছাত্রী ছাড়াও দেশ জুড়ে বহু ফটোগ্রাফারের ছবি এই এক্সিবিশনে প্রদর্শিত হল। এবছর তাদের ১৪ তম ফটোগ্রাফি এক্সিবিশন। বিজয়ীদের জন্য রাখা হয়েছে আর্থিক পুরস্কার।
৩ মে উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশ্বতোষ সেনগুপ্ত – পি এ ডি সেক্রেটারি, ড. অভয়নাথ গাঙ্গুলি, সুব্রত বসাক।
সংস্থার কর্ণধার মধু সরকার বলেন, ” ভালো ছবি তোলার জন্য নিজের মনকে সেই ছবির আঙ্গিকে গড়ে তুলতে হবে। শুধু তাই নয় শিখতে হবে ফটোগ্রাফির ব্যাকরণ। ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা কিন্তু অতি অবশ্যই দরকার। আমাদের এই এক্সিবিশানে ১৪০ টি ছবির মধ্যে সবমিলিয়ে ৬ পুরস্কৃত হলেন । তাদের জন্য ছিল আর্থিক পুরস্কারও। “
