ওয়েব ডেস্ক; কলকাতা, ১৩ই মে : কলকাতার ফ্ল্যাগশিপ বাটানগর কারখানায় অত্যাধুনিক DESMA-PUDIP (পলিইউরিথেন ডিরেক্ট ইঞ্জেকশন প্রোসেস) মেশিন উদ্বোধনের মাধ্যমে বাটা ইন্ডিয়া তার নির্মাণের যাত্রায় এক তাৎপর্যপূর্ণ মাইলফলক স্পর্শ করল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিশিষ্ট ব্যক্তিরা, বাটা ইন্ডিয়ার সিনিয়র নেতৃত্ব এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের প্রতিনিধিরা।

DESMA-PUDIP মেশিন চালু করা কারখানার উৎপাদন ক্ষমতায় বিপ্লব আনতে চলেছে। এই আপগ্রেড কেবল ওই ইউনিটের উৎপাদনশীলতারই উন্নতি ঘটায় না, প্রক্রিয়ার উপর আরও ভাল নিয়ন্ত্রণ এবং রোবোটিক আর্মগুলোর আরও যথাযথ চালনার মাধ্যমে পণ্যগুলোর উন্নততর গুণমান নিশ্চিত করে।
পলিইউরিথেন ফুটওয়্যার মেশিনারিতে আন্তর্জাতিক স্তরে অগ্রগণ্য সংস্থা DESMA নির্মিত এই নতুন ব্যবস্থায় আছে অটোমেটেড ডিরেক্ট সোলিং, রোবোটিক স্প্রে অ্যান্ড রাফেনিং আর্মস এবং অটো-এন্যাবলড মোল্ড প্রোসেসিং। এগুলো বিশ্বমানের গুণমান, ধারাবাহিকতা ও নির্মাণের গতি নিশ্চিত করে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক এবং পশ্চিমবঙ্গ সরকারের শ্রম সচিব অবনীন্দ্র সিং (আইএএস)। এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্জন কুণ্ডু, হেড সাপ্লাই চেন, বাটা ইন্ডিয়া। পাশাপাশি ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন গুঞ্জন শাহ, সিইও অ্যান্ড প্রেসিডেন্ট, বাটা ইন্ডিয়া লিমিটেড এবং ডেভিড লিঞ্চ, চিফ সাপ্লাই চেন অফিসার, বাটা গ্লোবাল।