ওয়েব ডেস্ক; ১৬ মে ; কলকাতা, : গোদরেজ প্রোফেশনাল তার সাম্প্রতিকতম হেয়ার কালার সম্ভার, দ্য সাররিয়েল কালেকশন, আর চুল সোজা করার আধুনিক কৌশল, স্ট্রেট স্মুদ, প্রকাশ করেছে। এখন কলকাতার অগ্রগণ্য স্যালোনগুলিতে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য অংশে এই সম্ভারগুলি পাওয়া যাচ্ছে।

এই উপলক্ষে গোদরেজ প্রোফেশনাল এক সারাদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে, যা গোটা কলকাতা ও পশ্চিমবঙ্গ থেকে ২০০-র বেশি স্যালোনিস্ট এবং স্টাইলিস্টকে একত্র করে। এই অনুষ্ঠানে ছিল সার্বিক প্রশিক্ষণ সেশন, যা ডিজাইন করা হয়েছিল স্যালোনের পেশাদারদের আধুনিকতর কালারিং কৌশল প্রয়োগের দক্ষতা বাড়ানোর জন্যে। এই সেশনের শীর্ষবিন্দু ছিল এক দুর্দান্ত হেয়ার শো, যেখানে সাররিয়েল কালেকশনের যাবতীয় গৌরব তুলে ধরা হয়। এই সন্ধ্যায় গ্ল্যামারের ছোঁয়া আনতে র‍্যাম্পে হাঁটেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তিনি এই সম্ভারের একটি একান্ত নিজস্ব সাজ দর্শকদের সামনে তুলে ধরেন।