ওয়েব ডেস্ক; ১৭ মে : হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত গ্রিন লাইন-২ এর অংশে ১৮ই মে (রবিবার) জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সম্পূর্ণ ট্রাফিক ব্লক থাকবে। ওই দিনে গ্রিন লাইন-২ এ কোনো পরিষেবা উপলব্ধ থাকবে না।

তবে ওই দিনে ব্লু লাইন-এ স্বাভাবিক পরিষেবা চালু থাকবে।