ওয়েব ডেস্ক; ১ জুন : ব্যাংক অফ বরোদা, নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে এনএসবি এয়ারপোর্ট শাখায় কলকাতায় তাদের প্রথম ফিজিটাল শাখা উদ্বোধন করেছে। ফিজিটাল শাখাটি গ্রাহকদের বিভিন্ন চাহিদা পূরণের জন্য স্ব-পরিষেবা এবং সহায়তা মডেলগুলিকে নির্বিঘ্নে একীভূত করে গ্রাহক অভিজ্ঞতাকে পুনরায় সংজ্ঞায়িত করবে। ব্যাংক অফ বরোদা এখন সারা দেশে সাতটি ফিজিটাল শাখা খুলেছে যার প্রতিটি শাখায় স্ব-পরিষেবা কিয়স্ক ও আর্থিক পরিষেবার জন্য একটি ভিডিও যোগাযোগ কেন্দ্র এবং ব্যক্তিগত গ্রাহক পরিষেবার জন্য ইউনিভার্সাল সার্ভিস ডেস্ক রয়েছে। ব্যাংকটি কেষ্টপুরে তার সম্পূর্ণ নতুন ই-লবিও উদ্বোধন করেছে।
ব্যাংক অফ বরোদার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও দেবদত্ত চাঁদ, কলকাতা অঞ্চলের মহাপ্রবন্ধক ও অঞ্চল প্রমুখ সঞ্জয় কুমার তিওয়ারি,ক্ষেত্রীও প্রধান সন্দীপ কুমার এবং অঞ্চল ও ক্ষেত্রের অন্যান্য ঊর্ধ্বতন ব্যাংক নির্বাহী ও কর্মীদের উপস্থিতিতে ফি জিটাল শাখার উদ্বোধন করেন।
