ওয়েব ডেস্ক; ৩ জুন : ভারত থেকে বুদ্ধের পবিত্র অবশেষ নিয়ে ভিয়েতনাম জুড়ে আধ্যাত্মিক যাত্রায় লক্ষ লক্ষ মানুষ যোগ দিয়েছেন। এই পবিত্র যাত্রা দেশের উত্তর থেকে দক্ষিণ নানাবিধ ধর্মীয় পীঠস্থান পরিভ্রমণ করে। ১ কোটি ৭৮ লক্ষেরও বেশি ভক্ত এই যাত্রায় সামিল হন। বৌদ্ধ ধর্মাবলম্বী সহ আধ্যাত্মিক ব্যক্তিবর্গ এই বুদ্ধাবশেষে শ্রদ্ধা নিবেদন করেন। এই ঘটনা ভক্তি ও সাংস্কৃতিক সৌহার্দ্যের এক বিরাট পরিমণ্ডল রচনা করে।
এই ভক্তি প্রদর্শনে ভিয়েতনামের সুপ্রাচীন বৌদ্ধ ঐতিহ্যের দিকটিই যে কেবল ফুটে ওঠে তা নয়, জাতীয় ঐক্য ও শান্তির প্রতি সম্মিলিত চেতনারও তা এক প্রকাশ। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল – বুদ্ধের অবশেষ নিয়ে শোভাযাত্রা, ধ্যান সম্মেলন, বৌদ্ধ স্তোত্রপাঠ, শিক্ষামূলক অধিবেশনের আয়োজন প্রভৃতি। বিভিন্ন বয়সের মানুষ এই আধ্যাত্মিক পরিক্রমায় যোগ দেন।
