ওয়েব ডেস্ক; ২৫ জুনঃ টাটা এআইএ লাইফ ইনশিওরেন্স কর্পোরেশন লিমিটেড (টাটা এআইএ), লঞ্চ করেছে তার চতুর্থ ‘বিমারথ’ ক্যাম্পেন। এর উদ্দেশ্য কলকাতা মেট্রোপলিটান অঞ্চলের তরুণ পেশাদার, গৃহিণী, বয়স্ক, উদ্যোগী এবং এমএসএমই-গুলির মধ্যে জীবন বিমা সচেতনতা এবং আওতা বাড়ানো।
মে মাস জুড়ে বিমারথ, অর্থাৎ লাউডস্পিকার এবং বড় এলইডি স্ক্রিনযুক্ত একটি ভ্রাম্যমাণ ভ্যান শহরের ১৫ খানা প্রধান জায়গায় ঘুরবে এবং জীবন বিমার গুরুত্ব সম্পর্কে শিক্ষামূলক ভিডিও চালাবে। টাটা এআইএ-র বিরাট এজেন্সি নেটওয়ার্কের ৫০০-র বেশি নেতা এবং পরামর্শদাতা সরাসরি বাসিন্দাদের সঙ্গে ওয়ান-অন-ওয়ান সেশনের মাধ্যমে আদানপ্রদান চালাবেন, যাতে তাঁরা বুঝতে পারেন কেন জীবন বিমা তাঁদের আর্থিক পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ অংশ।
বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এই ক্যাম্পেনের পরিপূরক হিসাবে কাজ করবে, হাজার হাজার নাগরিকের তাৎক্ষণিক মৌলিক স্বাস্থ্য মূল্যায়ন করবে। সারা মাসে ৫০,০০০-এর বেশি ব্যক্তির কাছে পৌঁছনো যাবে বলে আশা করা হচ্ছে এবং ১,০০০-এর বেশি ব্যক্তি এই স্বাস্থ্য পরীক্ষা থেকে লাভবান হবেন। এই উদ্যোগ কেবল ভবিষ্যৎ সুরক্ষিত করার উপায় হিসাবেই ব্যতিক্রমী নয়, সামগ্রিক সুস্থতায় উৎসাহ দেওয়ার রাস্তাও বটে।
২০২৫ আর্থিক বর্ষে টাটা এআইএ তিনখানা বিমারথ ক্যাম্পেন চালিয়েছে, যাতে ১.৫ লক্ষের বেশি মানুষ যুক্ত হয়েছেন এবং ৪২০+ নতুন বিমা পরামর্শদাতাকে নিয়োগ করা গেছে। প্রথম পর্যায়ে (মে-জুন ২০২৪) ১৫ খানা জেলা কভার করা হয়েছিল। তারপর নভেম্বর-ডিসেম্বর ২০২৪-এ ছিল টাটা এআইএ পরামর্শদাতাদের নেতৃত্বে পুরোপুরি কলকাতার জন্য একটা ড্রাইভ। জানুয়ারি ২০২৫-এ হওয়া তৃতীয় পর্যায়ে জোর দেওয়া হয়েছিল পুরুলিয়া, বীরভূম, মালদা এবং দার্জিলিংয়ের উপরে। ফলে প্রথাগত আর্থিক কেন্দ্রগুলোর বাইরেও পৌঁছনো গেছে।
গিরীশ কালরা, টাটা এআইএ-র চিফ মার্কেটিং অফিসার, বললেন “টাটা এআইএ সারা পশ্চিমবঙ্গে বিমা সচেতনতা ছড়াতে এবং আরও বেশি ব্যক্তিকে জীবন বিমার সুরক্ষার ছাতার নিচে আনতে দায়বদ্ধ। বিমারথ, মাসিক বিমা দিবসের মত উদ্যোগ এবং আমাদের পরামর্শদাতাদের সঙ্গে যৌথ প্রয়াসের মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন অংশের কাছে পৌঁছচ্ছি। কলকাতা মেট্রোপলিটান রিজিয়নের ১৫ খানা প্রধান জায়গা জুড়ে আমাদের সাম্প্রতিকতম বিমারথ ক্যাম্পেন পশ্চিমবঙ্গের মানুষকে আরও সুরক্ষিত এবং ‘ফিকর-ফ্রি’ জীবন দেওয়ার প্রতিশ্রুতি পূরণে সাহায্য করবে।”
এই ক্যাম্পেন হল গতবছর কলকাতায় যে সফল বিমারথ উদ্যোগ চালানো হয়েছিল, তার ধারাবাহিকতা বজায় রাখা। সেই উদ্যোগের ফলে ১১৫ জনের বেশি তরুণ পরামর্শদাতাকে নিয়োগ করা হয় এবং নিউ বিজনেস প্রিমিয়াম বাবদ ১ কোটি টাকা উঠে আসে। সমাজের সঙ্গে জোরালো সম্পর্ক তৈরি করে টাটা এআইএ আরও বেশি মানুষকে ভবিষ্যৎ সুরক্ষিত করতে জীবন বিমার মূল্য বোঝাতে সাহায্য করছে।
আইআরডিএআই-এর ‘ইনশিওরেন্স ফর অল বাই ২০৪৭’ ভিশনের প্রতি টাটা এআইএ-র দায়বদ্ধতার অঙ্গ হিসাবে কোম্পানি ২০২৫ আর্থিক বর্ষে রাজ্যজুড়ে একাধিক উদ্যোগ লঞ্চ করেছে। তার মধ্যে আছে মাসিক বিমা দিবস, মিডিয়ার সঙ্গে সুনির্দিষ্ট যোগাযোগ এবং তৃণমূল স্তরে মানুষকে যুক্ত করার মত কার্যকলাপ।
মাসিক বিমা দিবস:
- মাসিক বিমা দিবস, এমন এক মাসিক বিমা সচেতনতা উদ্যোগ, যাতে ২০২৫ আর্থিক বর্ষে ২,৫০০-র বেশি ক্রেতাকে যুক্ত করা গেছে।
- সারা রাজ্যের টাটা এআইএ শাখাগুলোতে প্রতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার এই ইভেন্ট হয়ে থাকে ২০২৩ সালের নভেম্বর মাস থেকে। এই ইভেন্টের লক্ষ্য সাধারণ মানুষকে জীবন বিমার গুরুত্ব সম্পর্কে শিক্ষিত করা।
সোশাল ও ডিজিটাল মিডিয়া ক্যাম্পেন:
- টাটা এআইএ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও লিংকডইনে স্থানীয় ইনফ্লুয়েন্সারদের এবং সাংস্কৃতিক থিম ব্যবহার করে ইংরিজি ও বাংলায় সোশাল মিডিয়া এবং ডিজিটাল ক্যাম্পেন চালিয়েছে জীবন বিমা সচেতনতা তৈরি করতে।
- এই ক্যাম্পেনগুলো প্রায় ৩.৫ কোটি ব্যবহারকারীর কাছে পৌঁছেছে, ফলে আদানপ্রদান ও সচেতনতা বেড়েছে।
