ওয়েব ডেস্ক; ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাস্থ্য ও সুস্থতার প্রতি ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক অবদানের প্রতি আলোকপাত করেছেন। প্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিক বৈজ্ঞানিক মানসিকতার সমন্বয় ঘটিয়ে উদ্ভাবনী স্টার্ট-আপ-এর ক্রমবর্ধমানের প্রবণতার ওপর জোর দিয়েছেন তিনি।

এক্স হ্যান্ডেলে ‘মন কি বাত’ সম্পর্কিত একটি পোস্টের উত্তরে প্রধানমন্ত্রী লিখেছেন :

“ভারতীয় সংস্কৃতি সক্ষম এবং সুস্থ থাকতে নানা পদ্ধতির সন্ধান দিয়েছে। ‘মন কি বাত’-এ আমরা এই জাতীয় প্রয়াসগুলিকে তুলে ধরছি। স্টার্ট-আপ-এ প্রাচীন ধারার সঙ্গে আধুনিকতার অপরূপ সংমিশ্রণের সমন্বয়ে এরকম একটি প্রয়াসকে তুলে ধরা হয়েছে।”