ওয়েব ডেস্ক; ২ জুলাই : মিআ বাই তনিশ্ক্ বিধাননগরে তাদের নতুন শোরুম উদ্বোধন করেছে। এই নতুন স্টোরটি খোলা হয়েছে সল্টলেক সেক্টর ৫-এর সাউথ সিটি পিন্যাকল-এর গ্রাউন্ড ফ্লোরে (প্লট নম্বর XI-1, ব্লক EP ও GP), যা বিধাননগরের প্রাণকেন্দ্রে অবস্থিত। কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক অঞ্চল – বিধাননগর – ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ ঘটিয়ে মিআ-র সম্প্রসারণের জন্য আদর্শ একটি স্থান। এই শোরুম উদ্বোধনের মাধ্যমে পশ্চিমবঙ্গে মিআ-র মোট স্টোরের সংখ্যা দাঁড়াল ১৭। ক্রমবর্ধমান এই উপস্থিতি মিআ-র ফ্যাশনেবল ও আধুনিক গয়নার ক্ষেত্রে গ্রাহকদের কাছে প্রথম পছন্দ হয়ে উঠতে চাওয়ার লক্ষ্যকে স্পষ্ট করে।
স্টোরটির উদ্বোধন করেন বিক্রম রেড্ডি – রিজিওনাল ফিনান্স হেড – ইস্ট এবং শ্রী ফিলিপ আন্দ্রে ভিয়ানা, বিজনেস ম্যানেজার, মিআ।
বিধাননগরে নতুন শোরুমের সূচনাকে ঘিরে মিআ বাই তনিশ্ক্ নিয়ে এসেছে আকর্ষণীয় অফার, যা চলবে পয়লা জুলাই থেকে তেসরা জুলাই পর্যন্ত। এই বিশেষ সময়ে নির্দিষ্ট মিআ জুয়েলারির উপর ক্রেতারা পেতে পারেন সর্বোচ্চ ২০% পর্যন্ত ছাড়*, যা স্টাইলিশ ও উজ্জ্বল গয়নার সংগ্রহে নতুন কিছু যোগ করার উপযুক্ত সুযোগ। ৬২০ বর্গফুটের এই স্টোরটিতে থাকছে মিআ’র নিজস্ব নির্বাচিত কালেকশন — যা পরিচিত এর মিনিমাল, আধুনিক এবং বহুমুখী নকশার জন্য। প্রতিটি পিস যত্নসহকারে কিউরেট করা হয়েছে, যেন ক্রেতারা পান ট্রেন্ডি ও চিত্তাকর্ষক গয়নার সেরা অভিজ্ঞতা। ক্রেতারা এখানে রিং, ইয়াররিং, ব্রেসলেট, পেনড্যান্ট, নেকওয়্যার এবং মঙ্গলসূত্রসহ নানান রকমের রুচিশীল গয়না ঘুরে দেখতে পারবেন—যা তৈরি হয়েছে সোনার, হিরে, রুপো এবং উজ্জ্বল রত্নখচিত ডিজাইনে। প্রতিটি জুয়েলারি ডিজাইন করা হয়েছে আধুনিক ফ্যাশনের সঙ্গে মানানসই করে, যাতে প্রতিটি পিস একসঙ্গে ট্রেন্ড ও ব্যক্তিত্বকে তুলে ধরে। গ্রাহকরা চাইলে প্রতি মাসে মাত্র 2000/- টাকা কিস্তি থেকে শুরু করে গোল্ডেন হারভেস্ট স্কিম-এর মাধ্যমে নিজেদের ঝলমলে ভবিষ্যতে বিনিয়োগ করতে পারেন এবং সারা দেশের যে কোনও মিয়া স্টোরে আকর্ষণীয় গয়না কেনার সময় তাদের মাসিক বিনিয়োগ মূল্যের উপর সর্বোচ্চ 75% পর্যন্ত এক্সক্লুসিভ ছাড়ের সুবিধা পেতে পারেন।
