ওয়েব ডেস্ক; ৯ জুলাই : ব্রাজিলের প্রেসিডেন্ট ল্যুই ইনাসিও লুলা দ্য সিলভা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ জাতীয় সম্মান “দ্য গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাদার্ন ক্রস” – এ ভূষিত করেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট, সেদেশের সরকার এবং জনসাধারণকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সম্মান আসলে ১৪০ কোটি ভারতবাসীর এবং ভারত ও ব্রাজিলের দীর্ঘ বন্ধুত্বের প্রতি শ্রদ্ধার্ঘ্য। প্রেসিডেন্ট লুলা’কে তিনি ভারত – ব্রাজিল কৌশলগত অংশীদারিত্বের স্থপতি বলে উল্লেখ করেন।
এই সম্মাননা দু’দেশের সম্পর্ক আরও গভীরতর করবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।