ওয়েব ডেস্ক; ২০ জুলাই : টিভিএস মোটর কোম্পানির বেণু শ্রীনিবাসন এবং সুদর্শন ভেণু গতকাল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। কচ্ছের সৌন্দর্য বর্ণনা করার অনুপম প্রচেষ্টা এবং মোটরসাইকেল আরোহীদের সেখানে যেতে উৎসাহিত করার জন্য মোদী তাঁদের প্রশংসা করেছেন।
এক্স-এ টিভিএস মোটর কোম্পানির একটি পোস্টের জবাবে মোদী বলেছেন:
“ বেণু শ্রীনিবাসন জি এবং সুদর্শন ভেণুর সঙ্গে দেখা করতে পেরে খুশি হলাম। কচ্ছের সৌন্দর্য বর্ণনা করার প্রচেষ্টা এবং মোটরসাইকেল আরোহীদের সেখানে যেতে উৎসাহিত করার জন্য আমি তাঁদের প্রশংসা করি।”
