ওয়েব ডেস্ক; ২৪ জুলাই : সরকার দেশের সব রাজ্যে আকাশবাণী ও দূরদর্শন কেন্দ্রগুলির আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে।
সম্প্রচার পরিকাঠামো ও নেটওয়ার্ক উন্নয়ন (বিআইএনডি) শীর্ষক কেন্দ্রীয় প্রকল্পের আওতায় কেন্দ্রগুলির আধুনিকীকরণ করা হবে। জনসম্প্রচারকে দেশ জুড়ে আরও শক্তিশালী করে তোলা হবে।
২০২১ – ২৬ সময়কালের জন্য এই প্রকল্পের আওতায় মোট ২৫৩৯.৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এই প্রকল্পের মূল বিষয়গুলি হ’ল –

  • সম্প্রচার সরঞ্জামের ডিজিটালাইজেশন ও আধুনিকীকরণ
  • পুরনো ব্যবস্থার পরিবর্তন
  • স্টুডিও ও ট্রান্সমিটার পরিকাঠামোর উন্নয়ন
  • নতুন প্রযুক্তির প্রয়োগ এবং ডিজিটাল কার্যধারা
    বিহারে সম্প্রচার পরিকাঠামোর আধুনিকীকরণে সরকার একগুচ্ছ প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে আকাশবাণী কেন্দ্রগুলির আধুনিকীকরণে ৬৪.৫৬ কোটি এবং দূরদর্শন কেন্দ্রগুলির আধুনিকীকরণে ৪.৩১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান এই তথ্য জানিয়েছেন।