ওয়েব ডেস্ক; ৮ আগস্ট : তানায়রা তাদের প্রোডাক্টে জিআই ট্যাগিংয়ের মাধ্যমে দেশের অতুলনীয় বস্ত্র ঐতিহ্য রক্ষায় তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। তানায়রা বেনারসি, চন্দেরি এবং মহেশ্বরীর মতো শাড়িতে জিআই-সার্টিফায়েড হ্যান্ডলুম শাড়ি উপস্থাপনের ক্ষেত্রে প্রথম কয়েকটি ভারতীয় শাড়ি ব্র্যান্ডের মধ্যে একটি হয়ে উঠছে। এই উদ্যোগটি তাঁতের আড়ালে থাকা হাতগুলোর প্রতি, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পকে গড়ে তুলেছে, এবং প্রতিটি বুননে জড়িয়ে থাকা ঐতিহ্যের প্রতি তনেীরার অঙ্গীকারকে আরও দৃঢ় করে। এই পদক্ষেপের মূলে রয়েছে কারুশিল্পের প্রতি তানায়রা নিষ্ঠা, যার লক্ষ্য হল ভারতের বর্ণময় তাঁত ঐতিহ্যকে জীবন্ত রাখার জন্য যারা কাজ করে চলেছেন, সেই সম্প্রদায়গুলোর সঙ্গে ক্রেতাদের আরও গভীর সংযোগ গড়ে তোলা। স্বতন্ত্রতা তানায়রার মূল স্তম্ভ। হ্যান্ডলুম মার্ক থেকে শুরু করে সিল্ক ও জরির স্বীকৃতি—প্রতিটি প্রোডাক্টেই প্রতিফলিত হয়েছে সেই অঙ্গীকার। এবার জিআই ট্যাগিং চালুর মাধ্যমে, তনেরা ক্রেতাদের আস্থা আরও মজবুত করছে, এবং তার সঙ্গে সঙ্গতি রেখে তুলে ধরছে তাদের সেই দৃষ্টিভঙ্গি—যার লক্ষ্য হল ‘উৎপত্তি ও উদ্দেশ্যের’ ভিত্তিতে ভারতের সেরা বুনন ঐতিহ্যকে এক ছাদের তলায় নিয়ে আসা।
এই উদ্যোগের অঙ্গ হিসেবে, তানায়রা জিআই সার্টিফিকেশন প্রক্রিয়াকে সহজতর করতে তাদের ভেন্ডর পার্টনার এবং কারুশিল্পী গোষ্ঠীগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে —তথ্যপ্রমাণ জোগাড়ে সাহায্য করা, আইনি পরামর্শ দেওয়া এবং প্রক্রিয়াটি সক্রিয় করে তোলা—এই সব দিকেই নজর দেওয়া হচ্ছে। ডিজাইনের জগৎ যখন ক্রমশ যান্ত্রিক উৎপাদনের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং কারিগরের কৃতিত্ব কম স্বীকৃতি পাচ্ছে, তখন তানায়রার এই উদ্যোগ শাড়ি শিল্পের চিরন্তন সৌন্দর্যকে রক্ষার আন্তরিক প্রয়াসের প্রতিফলন।
তানায়রা হ্যান্ডলুম বিক্রিতে এক স্বীকৃত ও স্বচ্ছ পদ্ধতির পক্ষে সওয়াল করছে। তাদের প্রতিটি প্রোডাক্টে বিশ্বাসযোগ্য প্রমানের একগুচ্ছ চিহ্ন থাকে—যেমন হ্যান্ডলুম মার্ক, সিল্ক মার্ক, জরির সার্টিফিকেশন, খাদি সার্টিফিকেট এবং পশমিনা সার্টিফিকেশন। জিআই ট্যাগিং যোগ হওয়ায় এখন এই সার্টিফিকেশনগুলি শুধু উপাদানের গুণমানই নয়, সেই বুননগুলির নির্দিষ্ট আঞ্চলিক উৎস এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে যাঁরা এই ঐতিহ্যকে ধরে রেখেছেন, সেই কারিগরদের সত্ত্বাকেও নিশ্চিত করে।
অম্বুজ নারায়ণ, সিইও, তানায়রা বলেন, “জাতীয় হ্যান্ডলুম দিবসের এই বিশেষ দিনে, ভারতের বুনন ঐতিহ্যকে সংরক্ষণ এবং আমাদের কারিগর সমাজকে সহায়তা করার যাত্রায় আরও একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিতে পেরে তানায়রা গর্বিত। কারুশিল্প ক্লাস্টারগুলির সঙ্গে অংশীদারিত্ব এবং জিআই-ট্যাগযুক্ত প্রোডাক্ট-সহ সার্টিফায়েড তাঁতের শাড়ি তুলে ধরার মাধ্যমে আমরা একটি স্বচ্ছ সাপ্লাই চেইন গড়ে তুলতে চাই—যা একদিকে যেমন কারিগরদের ক্ষমতায়িত করে, অন্যদিকে তেমনি গ্রাহকদের সচেতন ও অবগত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই উদ্যোগের মাধ্যমে আমরা এমন শাড়ি তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যা শুধু বাহ্যিক সৌন্দর্যেই সীমাবদ্ধ নয়, বরং প্রামাণিকতা বহন করে, ঐতিহ্যের দায়িত্ব কাঁধে নেয় এবং ভারতের সাংস্কৃতিক ঐশ্বর্যকে বিশ্বের দরবারে তুলে ধরে।”
দেশজ বস্ত্রশিল্পের শিকড়কে আঁকড়ে ধরে, ভারতের নানা প্রান্তের বুননশিল্প ক্লাস্টারগুলির সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে চলেছে তানায়রা। উদ্দেশ্য একটাই— দেশজ তাঁতশিল্পের শতাব্দীপ্রাচীন জ্ঞানকে বাঁচিয়ে রাখা, আর সেই সঙ্গে শিল্পীদের প্রাপ্য সম্মানটুকু নিশ্চিত করা। একটি জিআই-ট্যাগযুক্ত শাড়ি কেবল একখানা পোশাক নয়, বরং ভারতের সাংস্কৃতিক মানচিত্রের এক একটি জীবন্ত অধ্যায়। এই শাড়িগুলি ঐতিহ্যের বাহক, যাদের বুননে লুকিয়ে থাকে ইতিহাস, পরম্পরা আর দক্ষ কারিগরের নিপুণতা। হ্যান্ডলুম শাড়ির সৌন্দর্য শুধু তার নকশায় নয়, তার স্বাচ্ছন্দ্য, গঠন আর প্রজন্মের পর প্রজন্ম পরিধানযোগ্য হওয়ার ক্ষমতাতেও— যা একসঙ্গে আরাম আর চিরন্তন রুচির প্রতীক হয়ে ওঠে।
