ওয়েব ডেস্ক; ১৩ অগাস্ট : টাটা এআইএ লঞ্চ করল “শুভ শক্তি”, একটা টার্ম বিমা প্ল্যান যা নির্দিষ্টভাবে ডিজাইন করা হয়েছে মহিলাদের জন্য। এটা কেবল একটা জীবন বিমা প্রোডাক্ট নয়। এ এক সার্বিক সুরক্ষা প্ল্যান যা প্রত্যেক মহিলার জীবনের অনন্য পর্যায় এবং আর্থিক প্রয়োজন মেটানোর ব্যবস্থা করে। ফলে তিনি নিজেকে এবং প্রিয়জনদের সুরক্ষিত রাখার ক্ষমতা পান, পাশাপাশি নিজের ব্যক্তিগত ও পেশাগত যাত্রা চালিয়ে যেতে পারেন।
প্রথাগতভাবে, টার্ম জীবন বিমা ইন্ডাস্ট্রি ডিজাইন করা হয়েছে পুরুষকেন্দ্রিক ভাবনায়। মোটের উপর জোর দেওয়া হয় পরিবারের পুরুষ আয়কারীর উপরে এবং মহিলারা যেসব অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি হন সেগুলোকে অগ্রাহ্য করা হয়। কিন্তু এখন ভারতীয় মহিলারা সব বাধা ভেঙে এগোচ্ছেন এবং কর্মীবাহিনির নেত্রী হিসাবে, উদ্যোগী হিসাবে, অর্থনৈতিক সিদ্ধান্তকারী হিসাবে উঠে আসছেন। ২০১৮ আর্থিক বর্ষে ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন রেট ছিল ২৩.৩%। সেটা ২০২৪ আর্থিক বর্ষে বেড়ে হয়েছে ৪১.৭%। মহিলারা কেবল অর্থনৈতিকভাবে অবদান রাখছেন না, নিজেদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার কাজেও নেতৃত্ব দিচ্ছেন।
তবে মহিলারা আর্থিক স্বাধীনতায় অনেকদূর এগোলেও এক সাম্প্রতিক টাটা এআইএ সমীক্ষায় প্রকাশিত হয়েছে যে বিবাহিত মহিলাদের ৮৯% এখনো আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে স্বামীর উপরেই নির্ভর করেন, মাত্র ৪৪% সুযোগ পেলে স্বাধীন আর্থিক সিদ্ধান্ত নেন।
