ওয়েব ডেস্ক; ২৮ অগাস্ট : RR Kabel ভারতীয় বাড়ি এবং পরিকাঠামোগুলোর বদলাতে থাকা চাহিদা মেটাতে পরবর্তী প্রজন্মের তার সমাধানের এক সম্ভার প্রকাশ করেছে। এই সম্ভার এমন এক যুগের উপযোগী, যেখানে তাপমাত্রা আর বৈদ্যুতিক লোড ক্রমশ বাড়ছে। এই নতুন পণ্যসম্ভারে রয়েছে Flamex HR+FR ও Firex LS0H-EBXL — প্রত্যেকটিই তৈরি করা হয়েছে নানারকম ব্যবহারে উন্নততর নিরাপত্তা, কর্মদক্ষতা এবং সুস্থায়িতা জোগাতে।

Flamex HR+FR Wire
চরম তাপেও উৎকর্ষ বজায় রাখার জন্যে তৈরি Flamex HR+FR Wire জোগায় ২০% বেশি বিদ্যুৎ বহনের ক্ষমতা এবং ৮৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় নিরাপদে কাজ করতে পারে। এই তাপমাত্রা সাধারণ FR তারের তুলনায় ১৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এখানে যুক্ত হয়েছে বর্ধিত নিরাপত্তার জন্য হিট রেজিস্ট্যান্স (HR) এবং ফ্লেম রিটার্ডেন্সি (FR)। পাশাপাশি এই তার নমনীয় এবং সহজে ইনস্টল করা নিশ্চিত।
ইঁদুর, ছুঁচো জাতীয় প্রাণি যাতে কাটতে না পারে এবং উইয়ে খেতে না পারে তার ব্যবস্থা এই তারে বিল্ট-ইন হওয়ায় এর আয়ু বেশি। ফলে ইউটিলিটি স্পেসের মত যেসব জায়গায় কর্মদক্ষতা আর সুরক্ষা – দুটোই জরুরি, সেরকম উচ্চ চাহিদার এলাকার পক্ষে এটা আদর্শ সমাধান।

Firex LS0H-EBXL Wire
সবচেয়ে কঠোর চাহিদা পূরণ করার মত করে তৈরি Firex LS0H-EBXL Wire PVC তারের থেকে ২ গুণ বৈদ্যুতিক লোড বহন করতে পারে এবং ৯০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাতেও গলে যায় না, কারণ এটি তৈরি হয়েছে ইলেকট্রন বিম ক্রস-লিংকিং (EBXL) প্রযুক্তির সঙ্গে লো স্মোক জিরো হ্যালোজেন (LS0H) ইনসুলেশনের সমন্বয়ে। আগুন ধরে গেলে এটি শুধুমাত্র নির্বিষ, স্বচ্ছ ধোঁয়া ছাড়ে, যা সকলকে নিরাপদে স্থানত্যাগ করতে সাহায্য করে। সহজ ইনস্টলেশনের জন্যে উন্নততর ফ্লেক্সিবল কন্ডাকটর ডিজাইন সমেত ৬০+ বছরের আয়ু এবং ইঁদুর, ছুঁচো জাতীয় প্রাণি ও উইয়ের বিরুদ্ধে সুরক্ষা থাকায় Firex অতুলনীয় নিরাপত্তা ও আয়ু জোগায়। বহুতল ইমারত, স্মার্ট হোম, হাসপাতাল এবং সমস্ত গণপরিকাঠামো – অর্থাৎ যেসব জায়গায় কর্মদক্ষতা, আয়ু এবং অগ্নিবিরোধী নিরাপত্তা নিয়ে আপোস চলে না, সেখানকার বাধ্যতামূলক গাইডলাইন অনুসরণ করার ক্ষেত্রে এটিই আদর্শ সমাধান।