ওয়েব ডেস্ক; কলকাতা, ১২ই সেপ্টেম্বর: টিভিএস মোটর কোম্পানি (TVSM), লঞ্চ করল ভারতের দ্রুততম হাইপার স্পোর্ট স্কুটার টিভিএস এনটর্ক ১৫০। ১৪৯.৭ সিসি রেস-টিউনড ইঞ্জিন দ্বারা চালিত এবং স্টেলথ এয়ারক্রাফ্ট ডিজাইন থেকে অনুপ্রাণিত এই স্কুটারটি একদিকে যেমন উচ্চক্ষমতা সম্পন্ন পারফরম্যান্স প্রদান করবে, অন্যদিকে তেমনি নান্দনিকতা ও অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি। নতুন প্রজন্মের রাইডারদের জন্য পরিকল্পিত এই স্কুটারটির বিশেষ প্রারম্ভিক মূল্য নির্ধারিত হয়েছে ১,১৯,০০০ টাকা (এক্স-শোরুম, সর্বভারতীয়)।
টিভিএস এনটর্ক সবসময়ই সকলকে বিস্মিত করেছে, আর সেই ধারাবাহিকতার ওপর ভিত্তি করে এই নতুন স্কুটার আগামী দিনের আরেকটি আইকন হয়ে উঠতে চলেছে। এর MULTIPOINT প্রজেক্টর হেডল্যাম্প, এরোডাইনামিক উইংলেট, রঙিন অ্যালয় হুইলস এবং মাফলার সাউন্ড তার রেসিং ডিএনএকে আরও উজ্জ্বল করেছে। একইসঙ্গে, হাই-রেজোলিউশন টিএফটি ক্লাস্টারে ৫০টিরও বেশি স্মার্ট ফিচার রয়েছে-যার মধ্যে রয়েছে অ্যালেক্সা ও স্মার্টওয়াচ ইন্টিগ্রেশন, লাইভ ট্র্যাকিং, নেভিগেশন এবং ওটিএ আপডেট। এর ফলে, এটি তার শ্রেণিতে সবচেয়ে উন্নতমানের স্কুটার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
অনিরুদ্ধ হালদার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-হেড কমিউটার ও ইভি বিজনেস এবং হেড কর্পোরেট ব্র্যান্ড ও মিডিয়া, টিভিএস মোটর কোম্পানি, বলেন, “দুই মিলিয়নেরও বেশি এনটর্কিয়ান এবং ৫০টি স্ব-পরিচালিত রাইড গ্রুপ ও কমিউনিটি মিলে এমন এক সম্পর্ক গড়ে তুলেছে, যা ভারতের অন্যতম প্রিয় ও আইকনিক অটোমোটিভ ব্র্যান্ড এবং তার রাইডারদের মধ্যে বিদ্যমান। টিভিএস এনটর্ক মানেই আকর্ষণীয় ডিজাইন, শ্রেষ্ঠ পারফরম্যান্স এবং নতুন যুগের প্রযুক্তি। একেবারে নতুন টিভিএস এনটর্ক ১৫০, জেন-জেড প্রজন্মের ক্রমবর্ধমান হাই-পারফরম্যান্স আকাঙক্ষাকে পূরণ করার লক্ষ্যে তৈরি। ভারতের প্রথম হাইপার স্পোর্ট স্কুটার টিভিএস এনটর্ক ১৫০, তার হাইপার ফিউচারিস্টিক ডিজাইন, হাইপার টিউনড পারফরম্যান্স এবং হাইপার কানেক্টেড টেকনোলজির মাধ্যমে রাইডারদের রোমাঞ্চিত করবে এবং টিভিএস এনটর্ক ব্র্যান্ড ফ্র্যাঞ্চাইজিকে আরও দৃঢ় ও বিস্তৃত করে তুলবে।”
