১২ সেপ্টেম্বর : উত্তর-পূর্বাঞ্চল কি করে দেশের অগ্রগামী হয়ে উঠছে তা নিয়ে একটি নিবন্ধ আজ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর লেখা এই নিবন্ধে ফুটিয়ে তুলেছেন বৈরাবি-সাইরাম রেললাইনের উদ্বোধন এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে মিজোরামকে জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে কিভাবে যুক্ত করছে।
এক্স সমাজমাধ্যমে প্রধানমন্ত্রীর দফতর লিখেছে :
“উত্তর-পূর্বাঞ্চল এখন আর কেবলমাত্র অগ্রগতির জন্য অপেক্ষমান সীমান্ত নয়, বরং দেশের বিকাশের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। বৈরাবি-সাইরাম রেললাইনের উদ্বোধন এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে মিজোরামকে জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করেছে। এতে বাণিজ্য, যোগাযোগ এবং সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রী @AshwiniVaishnaw – এর লেখা নিবন্ধটি পড়ে দেখুন। উত্তর-পূর্বাঞ্চল কিভাবে দেশের অগ্রগামী হয়ে উঠছে তার ব্যাখ্যা রয়েছে এই নিবন্ধে!”