ওয়েবডেস্ক, ৪ ডিসেম্বর, কলকাতা : ED একই দিনে পর্যায়ক্রমে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নেতৃবৃন্দের বাড়িতে এবং অফিসে সারাদেশে গতকাল অর্থাৎ ডিসেম্বর ৩ তারিখে ছাপ্পা মারে।
আজ এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল শেখ অভিযোগ করেন, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কাজ। কারন, বিজেপি সরকার বিরোধী পক্ষকে দমন করার জন্য জাতীয় এজেন্সিকে তাদের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। তিনি মনে করেন, সার্বিক ব্যর্থতা ঢাকার জন্য বিজেপি এ কাজ করেছে। তিনি জানান, তল্লাশিতে কিছু পায়নি বলে ইডি জানিয়েছে।
তিনি আরো বলেন, এই অভিযানকে একেবারেই তারা গুরুত্ব দিতে রাজি নন, যার জন্য কোন আন্দোলন সংগঠিত করতে হবে। কিন্তু যদি বারবার করে এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয় তবে বৃহত্তর আন্দোলনের পথে তারা যাবেন। তিনি বলেন, পি এফ আই সর্বদা ধর্মের নামে বিভাজনের বিরোধিতা করে আসছে।
এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাসিবুল ইসলাম।
হাসিবুল সাহেব বলেন, এ রাজ্যে এবং দেশে প্রায় ২৬- ২৭ টি স্থানে গতকাল ইবি হানা দেয়। আসলে দেশব্যাপী কৃষক আন্দোলনের ঢেউ চলছে তার থেকে নজর ঘোরানোর জন্য মোদি সরকারের এই পদক্ষেপ। একইভাবে হাতরাস কান্ডে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে জড়ানোর চেষ্টা করেছিল। তার কারণ তাদের এই সংগঠন আরএসএস-এর হিন্দুবাদী নীতির বিরোধিতা করে। এ প্রসঙ্গে তিনি বলেন এ যে সমস্ত রাজনৈতিক দল ও সংগঠন সিএএ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে এমন সব অভিযান কেন্দ্রীয় সরকার চালাচ্ছেন। তবে এভাবে জাতীয় সংস্থাকে সরকার দ্বারা ব্যবহার করার জন্য সাধারণ মানুষের কাছে এই সংস্থার বিশ্বাসযোগ্যতার প্রশ্নচিহ্ন এসে যাচ্ছে।