ওয়েব ডেস্ক; ২০ সেপ্টেম্বর : আইসিআইসিআই ব্যাংকের বার্ষিক ‘ফেস্টিভ বোনাঞ্জা’ আবার নিয়ে এসেছে অনলাইন শপিং, মোবাইল, ইলেকট্রনিক্স, ফ্যাশন, ভ্রমণ, গ্রোসারি, কুইক কমার্স, ফার্নিচার এবং ডাইনিং বিভাগে আকর্ষণীয় সব ডিল ও অফার। ব্যাংকের গ্রাহকরা তাদের ক্রেডিট/ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, কার্ডলেস ইএমআই ও কনজ্যুমার ফাইন্যান্স ব্যবহার করে এই অফারগুলো উপভোগ করতে পারবেন। এছাড়াও, তারা নো-কস্ট ইএমআই এর সুবিধাও নিতে পারবেন।
ব্যাংকটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড যেমন Apple, Flipkart, Croma, Reliance Digital, OnePlus, MakeMyTrip, Goibibo, Yatra, Blinkit, Swiggy, Ajio, District, Pepperfry প্রভৃতির থেকে অফার নিয়ে এসেছে। আরও উল্লেখযোগ্য, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে-তে ২৩ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর, ২০২৫ পর্যন্ত গ্রাহকরা ₹৪,৫০০ পর্যন্ত অতিরিক্ত ১০% ছাড় পেতে পারেন।
গ্রাহকরা আইসিআইসিআই ব্যাংক ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ইএমআই ব্যবহার করে অ্যাপল অথরাইজড স্টোরে কেনাকাটার সময় ₹৬,০০০ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়াও তারা ‘iPhone for Life’ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন, যেখানে তারা ২৪টি নো-কস্ট ইএমআই-এর মাধ্যমে আইফোন ১৭-এর মূল মূল্যের মাত্র ৭৫% পরিশোধ করবেন। এর পাশাপাশি ব্যাংক তার বিভিন্ন লোন প্রোডাক্টের উপরেও বিশেষ অফার এনেছে।
