ওয়েব ডেস্ক; ২২ সেপ্টেম্বর : ডাক বিভাগ তার অধীনস্থ কর্মীদের জানিয়েছে যে, সেন্ট্রাল সিভিল সার্ভিসেসের সরকারি গেজেটে পেনশন ও পেনশনার কল্যাণ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় পেনশন প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা ইউনিফায়েড পেনশন স্কিমে নিম্নলিখিত সুবিধা পেতে পারেন।

২০ বছর কাজ করার পর স্বেচ্ছা অবসর নেওয়া কর্মীদের মধ্যে ইউপিএস-এর আওতাভুক্ত কর্মীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। ইউনিফায়েড পেনশন স্কিমে ২৫ বছর কাজ করার পর পুরোপুরি সুবিধা পেতে পারেন। তবে, ২০ বছর বা তার পরে কাজ থেকে অবসর নেওয়ার পর প্রো-রাটা ভিত্তিতে পেনশন পেতে পারেন। অবসর নেওয়ার পর পেনশন চালুর আগেই পেনশনভোগীর মৃত্যু হলে তাঁর বৈধ স্ত্রী বা স্বামী মৃত্যুর দিন থেকেই পারিবারিক পেনশন চালু হয়ে যাবে।

সেক্ষেত্রে ইউপিএস-এর আওতায় আসতে আগ্রহী ডাক বিভাগের কর্মীদের ৩০.০৯.২০২৫-এর মধ্যে তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে।