৩ অক্টোবর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে মউরিটানিয়া, লুক্সেমবুর্গ, কানাডা এবং স্লোভেনিয়ার রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ করেছেন।

যে চারটি দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির কাছে তাঁদের পরিচয়পত্র জমা দিয়েছেন তাঁরা হলেন – ইসলামিক প্রজাতন্ত্র মউরিটানিয়া আহমেদৌ সিদি মোহামেদ; লুক্সেমবুর্গের গ্র্যান্ড ডাচির ক্রিস্টিয়ান বেভার, কানাডার ক্রিস্টোফার কুটার এবং স্লোভেনিয়ার তোমাজ মেনসিন।