ওয়েব ডেস্ক; ৭ অক্টোবর : ভারতের টেলিকম নিয়ামক কর্তৃপক্ষের ২২ সেপ্টেম্বর ট্রাই-এর খসড়া টেলি যোগাযোগ (সম্প্রচার এবং কেবল) পরিষেবা আন্তসংযোগ (সমাধানযোগ্য ব্যবস্থা) (সপ্তম সংশোধনী) নিয়ামকসমূহ ২০২৫-এর ওপর মতামত গ্রহণের সময়সীমা ইতিপূর্বে ৬ অক্টোবর পর্যন্ত নির্দিষ্ট করেছিল।

মতামত জমা দেওয়ার এই সময়সীমা বৃদ্ধি করার জন্য কিছু অংশীদারের মতামতকে গুরুত্ব দিয়ে ঠিক হয়েছে ১৪ অক্টোবর পর্যন্ত তা জমা দেওয়া যাবে। সময়সীমা বাড়ানোর আর কোনো অনুরোধ গ্রহণ করা হবে না।