ওয়েব ডেস্ক: সিনেমা-র জন্মই ছোট ছবির হাত ধরে। ল্যূমিয়ের ব্রাদার্স যেদিন স্থির চিত্রকে চলচ্চিত্রে রুপান্তর ঘটিয়েছিলেন, সেদিন মানুষ একটি কয়লার ইন্জিনে টানা রেলগাড়ি কে
প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে দেখেছিল এবং রেলের কামরা থেকে অনেক মানুষকে নেমে চলে যেতে দেখেছিল। জগতের কাছে এটা ছিল এক বিস্ময়কর অভিজ্ঞতা।
এরপর শুরু হয় চলচ্চিত্রের এক বিরামহীন অগ্রগতি,যা আজও অব্যাহত। প্রথম দিকে,ছবির দৈর্ঘ্য ছোট হবার কতগুলো সঙ্গত কারণ ছিল। যেমন প্রযুক্তিগত জটিলতা এবং প্রচুর খরচ।
পরে এই স্বল্প দৈর্ঘ্যই, বক্তব্য পরিবেশন ও প্রচারের ক্ষেত্রে হয়ে ওঠে এক অমোঘ হাতিয়ার।
আজ পৃথিবীর এই গতিশীল আবহাওয়ায় ‘ছোট ছবি’ হয়ে উঠেছে এক নান্দনিক অবকাশ যাপনের সহজ উপায়।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং বিজ্ঞাপনের জগতে ছোট ছবির এখন রমরমা।
ছোট ছবিতে চলচ্চিত্র নির্মাণের প্রযুক্তিগত এবং নান্দনিক পরীক্ষা-নিরীক্ষার এক অসীম সম্ভাবনার অবকাশ আছে। বড়ো ছবির নান্দনিক পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে ছোট ছবিকে পরীক্ষাগার হিসেবে ব্যবহার করা একান্ত প্রয়োজন।
- লেখক তাপস চক্রবর্তী ফিল্ম এডিটর
