কলকাতা, ১০ নভেম্বর : যানজট সৃষ্টির কারণে, গ্রিন লাইনে শেষ মেট্রো পরিষেবাগুলি আগামীকাল ১১ নভেম্বর (মঙ্গলবার) কিছুটা পরিবর্তন হবে। ওই দিন হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো পরিষেবা রাত ৯:৪৫ র পরিবর্তে রাত ৮:৪৫ টায় সল্টলেক সেক্টর ৫ এর উদ্দেশ্যে ছেড়ে যাবে।
একইভাবে, সল্টলেক সেক্টর ৫ থেকে শেষ মেট্রো পরিষেবা রাত ৯:৪৭ টার পরিবর্তে রাত ৮:৪৬ টায় হাওড়া ময়দানের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এই করিডোরে স্বাভাবিক পরিষেবাগুলি ১২ নভেম্বর (বুধবার) পাওয়া যাবে।