ওয়েব ডেস্ক; ২৩ নভেম্বর : আজকের ব্যস্ত জীবনধারার কারণে আমাদের পুষ্টিতে ঘাটতি দেখা দিচ্ছে, আর তাই মানুষ এখন সুস্থ জীবনযাপনের জন্য সবদিক থেকে নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিচ্ছেন। এর মধ্যে একটি বড় সমস্যা হলো ভিটামিন ডি-এর ঘাটতি, যা অনেকেই ভেবে থাকেন না, কিন্তু সব বয়সের মানুষকেই প্রভাবিত করছে। গ্রাহকদের এই চাহিদা এবং পুষ্টি সংক্রান্ত দক্ষতা বাড়ানোর লক্ষ্য নিয়ে, স্বাস্থ্য ও সুস্থতার অগ্রণী প্রতিষ্ঠান অ্যামওয়ে ইন্ডিয়া নিয়ে এসেছে নিউট্রিলাইট ভিটামিন ডি প্লাস বোরন — এক ধরনের বৈজ্ঞানিকভাবে তৈরি ফর্মুলা, যা ভিটামিন ডি-এর মাত্রা ঠিক রাখে এবং হাড় ও প্রতিরোধ ক্ষমতা সুস্থ রাখতে সাহায্য করে।
এই লঞ্চ নিয়ে আলোচনায় অ্যামওয়ে ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর, রাজনীশ চোপড়া বলেন, “আজকের এই দ্রুতগতির ব্যস্ততার জীবনে জীবনধারার পরিবর্তন এবং অপেক্ষাকৃত কম সূর্যালোক পাওয়ার কারণে ভারতে ভিটামিন ডি-এর ঘাটতি অনেক বেড়েছে। এই গবেষণায় দেখা গেছে প্রায় 80–90% ভারতীয়ের ভিটামিন ডি-এর মাত্রা অপর্যাপ্ত, যা সময়ের সঙ্গে হাড় ও সামগ্রিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এর প্রয়োজনীয় চাহিদা বুঝে আমরা অ্যামওয়েতে আমাদের বৈজ্ঞানিকভাবে সমর্থিত পুষ্টি পোর্টফোলিওকে আরও শক্তিশালী করছি, যাতে মানুষ তাদের সুস্থতা ও স্বাস্থ্য লক্ষ্য পূরণ করতে পারে।” “পণ্য উদ্ভাবনে গতি আনতে আমাদের কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে আমরা গর্বের সঙ্গে পরিচয় করাচ্ছি আমাদের নতুন প্রোডাক্ট নিউট্রিলাইট ভিটামিন ডি প্লাস বোরন, যা মজবুত হাড় এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সহায়ক উপাদান দিয়ে তৈরি। এটি আমাদের গ্রাহকদের দীর্ঘমেয়াদী সুস্থতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের প্রতিশ্রুতি শুধুমাত্র সাপ্লিমেন্ট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; আমরা চাই মানুষ যেন তাদের সুস্থতার দায়িত্ব নিজের হাতে নিতে পারে, তাদের শক্তি বাড়াতে পারে, এবং শুধুমাত্র দীর্ঘ জীবন নয়, বরং আরও সুস্থ ও পরিপূর্ণ জীবন কাটাতে পারে।”
এই শক্তিশালী ফর্মুলেশন নিয়ে কথা বলতে গিয়ে অ্যামওয়ে ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার অমৃতা আসরানি বলেন, “এই ফর্মুলেশন সত্যিই আমাদের ‘সার্বিক সুস্থতা’ দর্শনের এক নিখুঁত উদাহরণ। অ্যামওয়েতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে, উন্নত এবং বৈজ্ঞানিকভাবে সমর্থিত সাপ্লিমেন্টেশন দিয়ে আজকের স্বাস্থ্য সচেতন গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করব।”
অফিসার অমৃতা আসরানি আরও বলেন, “এই ফর্মুলেশন সত্যিই আমাদের ‘সার্বিক সুস্থতা’ দর্শনের এক নিখুঁত উদাহরণ। অ্যামওয়েতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে, উন্নত এবং বৈজ্ঞানিকভাবে সমর্থিত সাপ্লিমেন্টেশন দিয়ে আজকের স্বাস্থ্য সচেতন গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করব।” ভিটামিন ডি3 ক্যালসিয়াম শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা হাড়ের গঠন ও ঘনত্বকে শক্তিশালী করে। বোরন ভিটামিন ডি-এর ব্যবহার বাড়ায়, আর ভিটামিন কে2 নিশ্চিত করে যে ক্যালসিয়াম ঠিক জায়গায়, হাড়ে পৌঁছায়। ভিটামিন ডি3-এর সঙ্গে আমাদের পেটেন্টকৃত লিকোরিস ও কুয়ারসেটিনের মিশ্রণ হাড়ের স্বাস্থ্য রক্ষা করে এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সাপোর্ট দেয়—সব মিলিয়ে এটি একটি বিশেষ ত্রিস্তরীয় সুরক্ষা ব্যবস্থা তৈরি করে, যা হাড়কে ভিতর থেকে যত্ন নেয়। নিউট্রিলাইটের দর্শনের মূল ভিত্তি হলো প্রকৃতি ও বিজ্ঞানের শ্রেষ্ঠত্বকে কাজে লাগানো। এই ফর্মুলেশনটি ঐতিহ্যগত জ্ঞানকে আধুনিক বৈজ্ঞানিক ধারণার সঙ্গে একীভূত করে তৈরি করা হয়েছে, যা শুধু সম্প্রতিকালের জন্য নয়, আগামী দিনগুলোতেও ভারতের মানুষের জন্য শক্তি, সহনশীলতা এবং প্রাণচাঞ্চল্য বৃদ্ধির ক্ষেত্রে আমাদের লক্ষ্যকে প্রতিফলিত করে।
ভিটামিন ডি3, বোরন , ভিটামিন কে2, কুয়ারসেটিন এবং লিকোরিসের এক অনন্য মিশ্রণের মাধ্যমে, নিউট্রিলাইট ভিটামিন ডি প্লাস বোরন এমন সমগ্রিক সাপোর্ট দেয় যা সাধারণ ভিটামিন ডি সাপ্লিমেন্টের চেয়ে অনেক এগিয়ে, এবং খাদ্যজনিত ঘাটতি স্বাস্থ্যগত সমস্যায় রূপ নেয়ার আগেই পূরণ করতে সাহায্য করে। সুপারিশকৃত খাদ্য নিয়ম (আরডিএ) এবং নিয়ন্ত্রক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে এটি তৈরি, যা নিউট্রিলাইটের সেই প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে যে, মানুষকে প্রিভেন্টিভ পুষ্টির মাধ্যমে তাদের স্বাস্থ্য নিজে নিয়ন্ত্রণ করার সক্ষমতা প্রদান করা।
