আজ বিসিএসএস ইয়ুথ ব্রিগেডের পরিচালনায় দক্ষিণ কলকাতার টালিগঞ্জ বিধানসভা অঞ্চলে দুটি পথসভা করা হয়। পথসভার মূল বক্তব্য ছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা।
তাদের মূল দাবিগুলো হলো:
ফেডারেশনকে যোগ্য সম্মান ফিরিয়ে দিতে হবে।
রাজনীতি থেকে বাংলা শিল্পজগতের দূরে রাখতে হবে।
যোগ্যতা অনুযায়ী কাজের সমবন্টন।
জুনিয়র শিল্পী ও টেকনিশিয়ানদের বকেয়া অর্থ মেটানো।
সমস্ত শিল্পীদের কাজের টাকা দশ থেকে কুড়ি দিনের মধ্যে মেটানো।
সমস্ত গিল্ডের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া ইত্যাদি।
এই পথসভায় বক্তব্য রাখেন বিসিএসএস ইউথ ব্রিগেডের সাধারণ সম্পাদক অনির্বাণ চক্রবর্তী, সভাপতি পার্থ কর, বিজেপি নেতা নওয়াল কিশোর প্রমূখ।