ওয়েব ডেস্ক; ৬ ডিসেম্বর : পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, ২০২৩-এর প্রার্থীদের সুবিধার্থে, মেট্রো রেলওয়ে ০৭ ডিসেম্বর (রবিবার) ব্লু লাইন এবং গ্রিন লাইনে বিশেষ পরিষেবা পরিচালনা করবে।
ব্লু লাইন
ব্লু লাইনে মেট্রো পরিষেবা সকাল ৮:০০ টা থেকে শুরু হবে। ওই দিন, এই করিডোরের সমগ্র অংশে ১৩০ টি পরিষেবার পরিবর্তে ১৩৬ টি পরিষেবা পরিচালিত হবে।
প্রথম পরিষেবা:
- সকাল ৮ টায় দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (০৯:০০ টার পরিবর্তে)
- সকাল ৮:০৪ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (০৯:০৪ টার পরিবর্তে)
গ্রীন লাইন
গ্রিন লাইনে মেট্রো পরিষেবা সকাল ৮:০০ টা থেকে শুরু হবে। ওই দিন, এই করিডোরের সমগ্র অংশে ১০৪ টি পরিষেবার পরিবর্তে ১১০ টি পরিষেবা পরিচালিত হবে।
প্রথম পরিষেবা:
•হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত সকাল ০৮:০০ টায় (৯:০০ টার পরিবর্তে)
•সল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত সকাল ০৮:০০ টায় (৯:০২ টার পরিবর্তে)
সেদিন ইয়েলো লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।
রবিবার হওয়ায়, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে যথারীতি কোনও পরিষেবা পাওয়া যাবে না।
