ওয়েব ডেস্ক; ৮ ডিসেম্বর : আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স ২০২৬ আর্থিক বর্ষের প্রথমার্ধে শিল্পক্ষেত্রের সেরা ক্লেম সেটলমেন্ট রেশিও (৯৯.৩৩%) অর্জন করেছে। গুরুত্বপূর্ণ বিষয় হল, অনুসন্ধানহীন ক্লেমের ক্ষেত্রে গড় ক্লেম সেটলমেন্ট টার্নঅ্যারাউন্ড টাইম ছিল মাত্র ১.১ দিন। তাছাড়া এই পর্বে কোম্পানির নিষ্পত্তি করা মোট ভ্যালু অফ ডেথ ক্লেম ছিল ৮৯৩.৩৮ কোটি টাকা।

অমীশ ব্যাংকার, চিফ অপারেশনস অফিসার, আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনশিওরেন্স, বললেন “আমাদের ক্লেম সেটলমেন্ট প্রক্রিয়া ডিজাইন করা হয়েছে যাতে গ্রাহকদের অভিজ্ঞতা আরও ভালো হয়, এবং আমরা প্রত্যেকটা ক্লেম সর্বোচ্চ সংবেদনশীলতা নিয়ে সামলাই।”

জানানো হয়েছে ২০২৬ আর্থিক বর্ষের প্রথমার্ধে ক্লেম সেটলমেন্ট রেশিও ছিল ৯৯.৩৩%, আর অনুসন্ধানহীন ক্লেমের ক্ষেত্রে ক্লেম সেটলমেন্ট টার্নঅ্যারাউন্ড টাইম ছিল মাত্র ১.১ দিন। এছাড়া তারা একই পর্বে মোট ৮৯৩.৩৮ কোটি টাকার বেশি মূল্যের ডেথ ক্লেমের নিষ্পত্তি করেছি।