ওয়েব ডেস্ক; ১৭ ডিসেম্বর : মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিঃ তার অত্যাধুনিক, ট্রেন্ডসেটার, প্রিমিয়াম SUV – XUV 7XO-এর প্রি-বুকিং নেওয়া শুরু করে দিয়েছে। গত ১৫ই ডিসেম্বর থেকে প্রি-বুকিং শুরু। এর জন্য বুকিং মূল্য ধার্য করা হয়েছে ২১,০০০/-।
গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা:
গ্রাহকরা প্রি-বুকিং করার সময় তাদের পছন্দের ডিলারশিপ, জ্বালানির ধরণ এবং ট্রান্সমিশন বেছে নেওয়ার সুযোগ পাবেন। XUV 7XO দুটি জ্বালানির বিকল্পে পাওয়া যাবে – পেট্রোল এবং ডিজেল – যা ম্যানুয়াল এবং অটোমেটিক উভয় ট্রান্সমিশন সহ উপলব্ধ হবে।
এই প্রি-বুকিং-এর সুবিধা মাহিন্দ্রার সমস্ত ডিলারশিপ এবং কোম্পানির অনলাইন চ্যানেলে পাওয়া যাবে।
তাহলে আর দেরি না করে এখনই বুক করে ফেলুন।
