কলকাতা; ২ জানুয়ারি : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স এসোসিয়েশন বেঙ্গল সার্কেল এর সাধারণ সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে সরকারি ব্যাংকের ওপর সরকারের বিভিন্ন নেওয়া সিদ্ধান্তের সমালোচনা করেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স এসোসিয়েশন বেঙ্গল সার্কেল এবার তাদের ৬০ বছর উদযাপন করতে চলেছে। সেই উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন শুভজ্যোতি বাবু বলেন, ” সরকারের সমস্ত রকম প্রকল্পকে বাস্তবায়িত করার ক্ষেত্রে একমাত্র সরকারি ব্যাংক ভরসা এবং সেই সমস্ত প্রকল্প সরকারি ব্যাংক গুলি ঠিকভাবেই করে আসছে। তা সত্ত্বেও সরকার সরকারি ব্যাংকের প্রতি সেরকম ভাবে নজর দিচ্ছে না। বেতন কাঠামো নতুন করে সাজানো, সপ্তাহে পাঁচ দিন ব্যাংক, নতুন করে কর্মী নিয়োগ সহ বহু দাবী আমরা বহুদিন ধরেই করে আসছি। সরকারের সাথে এই সমস্ত বিষয় নিয়ে চুক্তি স্বাক্ষরিত হলেও তার ওপর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত। “
এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবাশীষ মুখার্জি ডেপুটি জেনারেল সেক্রেটারী, রঙ্গনাথ সান্যাল সার্কেল প্রেসিডেন্ট, প্রবীর সরখেল ডেপুটি জেনারেল সেক্রেটারি।
উপস্থিত সকলেই শুভজ্যোতি বাবুর কথায় সায় দিয়ে বলেন, ” বর্তমানে ব্যাংকে কাজের যে পরিমাণ চাপ রয়েছে সেই পরিমাণ চাপ পূরণ করতে কর্মচারীরা হিমশিম খাচ্ছে। সঠিক পরিমাণে কর্মী শাখায় না থাকার কারণে শনি ও রবি ছুটির দিনগুলোতেও কাজ করতে হচ্ছে। এতে কাজের পরিবেশ তো নষ্ট হচ্ছেই তার সাথে মানসিকতাও ধাক্কা খাচ্ছে। বেশ কিছু কর্মী মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছেন। “
বর্তমান সরকার থেকে অনুমোদিত শ্রম আইন নিয়ে কথা বলতে গিয়ে তারা এই আইন কাজের মনোভাব নষ্ট করে দেবে সেই অভিযোগ এই মঞ্চ থেকে তারা তোলেন।।
তাদের কথায় ব্যাংক সংযুক্তিকরণের ফলে ব্যাংকের কাঠামো ইতিমধ্যেই ভেঙে পড়েছে। যেখানে ব্যাংকিং সেক্টর বর্তমান যুগে লাভবান থাকা সত্ত্বেও ব্যাংকের পক্ষে সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না।

উপস্থিত সকলের কথায় যতক্ষণ না পর্যন্ত ব্যাংকে কর্মী নিয়োগ সঠিকভাবে হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি কোনোভাবেই সামাল দেওয়া যাবে না।

আগামী ১০ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের ৬০ তম বার্ষিক সাধারণ সভা।

এই সভায় আগামী দিনে কিভাবে সংগঠন চলবে এবং তাদের কর্মীদের কিভাবে স্বার্থ বজায় থাকবে সেই নিয়ে আলোচনা হবে।