ওয়েব ডেস্ক; ১২ জানুয়ারি : ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল গঙ্গাসাগর মেলা-২০২৬ উপলক্ষে একটি বিশেষ ফিলাটেলিক কভার প্রকাশ করতে চলেছে।

এই বিশেষ ডাকটিকিটটি আগামী ১৪ জানুয়ারি, অর্থাৎ মকর সংক্রান্তির দিন, ডায়মন্ড হারবারে ডাক বিভাগের মহানির্দেশক জিতেন্দ্র গুপ্ত প্রকাশ করবেন।

গঙ্গাসাগর মেলা, যা প্রতিবছর গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের সংগমস্থলে অনুষ্ঠিত হয়, ভারতের অন্যতম প্রধান আধ্যাত্মিক সমাবেশ। মকর সংক্রান্তির সময় মেলায় সর্বোচ্চ জনসমাগম হয়। এই ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানাতে এবং ২০২৬ সালের তীর্থযাত্রায় অংশগ্রহণকারী অগনিত ভক্তকে শ্রদ্ধা জানিয়ে, ডাক বিভাগ এই বিশেষ সংগ্রহযোগ্য স্মারক ডাকটিকিট প্রকাশ করতে চলেছে।