কলকাতা ; ১৪ জানুয়ারি : ইন্দিরা আইভিএফ হসপিটাল লিমিটেড বারাসাতে তাদের নতুন ফার্টিলিটি ক্লিনিকের উদ্বোধন করলো । ঠিকানা : ২য় তলা, পি. এম. টাওয়ার, যশোর রোড, পি সি চন্দ্র জুয়েলার্সের বিপরীতে, ডাকবাংলো মোড়, বারাসাত, উত্তর ২৪ পরগনা—এই ঠিকানায় অবস্থিত কেন্দ্রটি ইন্দিরা আইভিএফ-এর মানসম্মত ক্লিনিক্যাল প্রোটোকল ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার সহায়তায় বন্ধ্যাত্ব ও আইভিএফ সংক্রান্ত বিস্তৃত পরিষেবা প্রদান করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনীল মুখার্জি, চেয়ারম্যান, বারাসাত পৌরসভা এবং অভিজিৎ নাগ চৌধুরী, চেয়ারম্যান-ইন-কাউন্সিল (স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচন বিভাগ), বারাসাত পৌরসভা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডা. আকাঙ্ক্ষা জাঙ্গিড, জোনাল বিজনেস ডিরেক্টর ও সেন্টার হেড, ইন্দিরা আইভিএফ কলকাতা; ডা. সুকান্ত দাস, এমবিবিএস, এমএস (গাইনোকোলজি), এফএমএএস, ডিএমএএস; ডা. প্রিয়ম বিশ্বাস, এমবিবিএস, এমএস (অবস্টেট্রিক্স ও গাইনোকোলজি), এফএমএএস, ডিএমএএস, এমটিএলজিএস, ফেলোশিপ ইন অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনোলজি (বন্ধ্যাত্ব); এবং প্রণব ঘোষ, ডিরেক্টর, কিডনি সুরক্ষা হাসপাতাল, বারাসাত।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. রুম্পা মজুমদার, কনসালট্যান্ট গাইনোকোলজিস্ট ও আইভিএফ বিশেষজ্ঞ এবং সেন্টার হেড, ইন্দিরা আইভিএফ বারাসাত। বর্তমানে সংস্থার ১৬৯টি ক্লিনিক রয়েছে।

ইন্দিরা আইভিএফ-এর সম্প্রসারণ প্রসঙ্গে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর নিতিজ মুর্দিয়া বলেন,
“আমাদের লক্ষ্য বরাবরই বন্ধ্যাত্ব চিকিৎসাকে সহজলভ্য, নির্ভরযোগ্য ও মানসম্মত করা। বারাসাত কেন্দ্র সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন, যেখানে আরও বেশি পরিবার প্রমাণভিত্তিক ও রোগীকেন্দ্রিক চিকিৎসা পাবেন।”