১৫ জানুয়ারি ; কলকাতা: শীতের মনোরম সন্ধ্যায় খোলা আকাশের নিচে জিভে জল আনা গ্রিলড খাবারের স্বাদ নিতে কার না ভালো লাগে?
ভোজনরসিকদের সেই চাহিদা মেটাতে তাজ সিটি সেন্টার নিউ টাউন শুরু করেছে তাদের বিশেষ আলফ্রেস্কো ডাইনিং— ‘গ্রিলস অ্যান্ড টেপানিয়াকি’। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত হোটেলের পুলসাইডে এই আয়োজন চলবে।
এই মেনুতে সিফুড প্রেমীদের জন্য রয়েছে শ্রীলঙ্কান প্রনস এবং চেরমুলা ভেটকি। মাংসের পদের মধ্যে অন্যতম আকর্ষণ হ্যারিসা গ্রিলড চিকেন, রোজমেরি ল্যাম্ব চপস এবং চার সিউ পোর্ক বেলি।
নিরামিষাশীদের জন্যও রয়েছে জিভে জল আনা পদ, যেমন গ্রিলড রোজমেরি হালুমি এবং বেকড স্প্যানোকোপাটাতা। এছাড়াও লাইভ কাউন্টারে মিলছে আর্টিকানাল পিৎজা এবং পছন্দমতো সবজি ও নুডলস দিয়ে তৈরি গরম গরম টেপানিয়াকি। মিষ্টিমুখের জন্য রয়েছে নিউ ইয়র্ক চিজকেক এবং এসপ্রেসো রাম ব্রাউনির মতো জিভে জল আনা ডেজার্ট। জনপ্রতি এই ভোজের খরচ পড়বে ২৫০০ টাকা (করসহ)।
