ওয়েব ডেস্ক; ২৪ জানুয়ারি: মেট্রো যাত্রীদের সুবিধার্থে মেট্রো রেলের সমস্ত করিডোরে পরীক্ষামূলকভাবে ‘রিটার্ন কিউআর কোড পেপার টিকিট’ পরিষেবা চালু করা হয়েছে। এই সুবিধা গ্রহণকারী যাত্রীদের ফেরার যাত্রার আগে আর মেট্রো কাউন্টার থেকে নতুন করে টিকিট কিনতে হবে না। এটি যাত্রীদের সময় বাঁচাতে এবং যাতায়াত আরও সহজতর করতে সাহায্য করবে। তবে ফিরতি যাত্রাটি অবশ্যই টিকিটে লেখা তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যেন তাঁরা ফেরার যাত্রার জন্য টিকিটটি যত্ন সহকারে সংরক্ষণ করেন।