ওয়েব ডেস্ক; ২৫ জানুয়ারি : সোমবার, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যাত্রী সংখ্যা কম থাকার সম্ভাবনা থাকায় ব্লু লাইন এবং ইয়েলো লাইনে কম সংখ্যক মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
​ব্লু লাইন (দক্ষিণেশ্বর – কবি সুভাষ)
​এই লাইনে সাধারণ দিনের ২৭২টি পরিষেবার পরিবর্তে মোট ১৮২টি পরিষেবা চালানো হবে। এর মধ্যে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ৪টি আপ পরিষেবা অন্তর্ভুক্ত থাকবে।
​শেষ মেট্রোর সময়ে কিছু পরিবর্তন:
​শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: রাত ৯টা ৩৫-এর পরিবর্তে রাত ৯টা ৩৩ মিনিটে ছাড়বে।
​শহিদ ক্ষুদিরাম থেকে দমদম: রাত ৯টা ৪৪-এর পরিবর্তে রাত ৯টা ৪৫ মিনিটে ছাড়বে।

​ইয়েলো লাইন (নোয়াপাড়া – জয় হিন্দ)
​এই লাইনে সাধারণ দিনের ১২০টি পরিষেবার পরিবর্তে মোট ৯২টি পরিষেবা চালানো হবে।
​শেষ মেট্রোর সময়:
​নোয়াপাড়া থেকে জয় হিন্দ (বিমানবন্দর): রাত ৯টার পরিবর্তে রাত ৮টা ৫৮ মিনিটে ছাড়বে।
​জয় হিন্দ (বিমানবন্দর) থেকে নোয়াপাড়া: রাত ৯টা ২০-র পরিবর্তে রাত ৯টা ১৮ মিনিটে ছাড়বে।
​অন্যান্য লাইন
​পার্পল লাইন (জোকো-তারাতলা) এবং অরেঞ্জ লাইনে (কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায়) পরিষেবা স্বাভাবিক থাকবে।