ওয়েব ডেস্ক; ২৭ জানুয়ারি : এসএমএফজি ইন্ডিয়া ক্রেডিট (SMICC) গুগল পে-র সঙ্গে এক কৌশলগত পার্টনারশিপ তৈরি করেছে। এতে সারা দেশের গুগল পে ব্যবহারকারীরা বন্ধক ছাড়াই ব্যক্তিগত ঋণ পাবেন। এই যৌথ উদ্যোগের মাধ্যমে এসএমএফজি ইন্ডিয়া ক্রেডিট ব্যক্তিগত ঋণ দেবে, যা গুগল পে ব্যবহারকারীদের নানারকম আর্থিক প্রয়োজন মেটানোর সুযোগ করে দেবে।

এই পার্টনারশিপের ফলে ঋণের আবেদন করা গুগল পে ব্যবহারকারীদের মধ্যে যাঁরা যোগ্য, তাঁদের কয়েক মিনিটের মধ্যে ঋণের টাকা দেওয়া যাবে অ্যাপের মাধ্যমেই। এই আদ্যোপান্ত ডিজিটাল প্রক্রিয়া এক দ্রুত, নিরাপদ, নমনীয় ও নির্ঝঞ্ঝাট ঋণ নেওয়ার অভিজ্ঞতা নিশ্চিত করে। এটা ভারতের ডিজিটাল ব্যবস্থায় অভ্যস্ত গ্রাহকদের বদলাতে থাকা প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ।

এই পার্টনারশিপ সম্পর্কে কথা বলতে গিয়ে অজয় পারিক, চিফ বিজনেস অফিসার, এসএমএফজি ইন্ডিয়া ক্রেডিট, বললেন “আমাদের দীর্ঘমেয়াদি কৌশলের অঙ্গ হিসাবে এসএমএফজি ইন্ডিয়া ক্রেডিট ডিজিটাল ঋণদান ইকোসিস্টেমে তার নেতৃত্ব জোরদার করে চলেছে প্রযুক্তিকে ব্যবহার করে এবং ফিনটেক প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কৌশলগত জোট তৈরি করে। এই প্রয়াসগুলো আওতা বাড়াতে কোম্পানির ফোকাসের প্রতিফলন, যা আর্থিক ক্ষমতায়নের প্রচার করে এবং একটা দেশের ডিজিটাল অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির সুদূরপ্রসারী স্বপ্নে মদত দেয়।”