ওয়েব ডেস্ক; ২৭ জানুয়ারি : দৈনন্দিন জীবনকে আরও আরামদায়ক ও নিরাপদ করে তোলার লক্ষ্যে, ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যুৎ সংস্থা টাটা পাওয়ার কলকাতায় লঞ্চ করল Tata Power EZ Home Automation Solutions। ইউজার ফ্রেন্ডলি ও অ্যাপ-নির্ভর এই সমাধানগুলি পরিবারের সদস্যদের বিদ্যুৎ ম্যানেজমেন্ট আরও দক্ষভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে, পাশাপাশি দৈনন্দিন জীবনে এনে দেবে বাড়তি স্বাচ্ছন্দ্য ও সুবিধা। নতুন বাড়ির পাশাপাশি ইতিমধ্যেই বসবাসরত বাড়িগুলির জন্যও সমানভাবে উপযোগী এই স্মার্ট হোম সলিউশনগুলি আধুনিক জীবনযাত্রার সঙ্গে নির্বিঘ্নে মানিয়ে নেওয়ার জন্যই তৈরি।

এই রেঞ্জের মধ্যে রয়েছে স্মার্ট সকেট, টাচ-ভিত্তিক সুইচ, মোশন সেন্সর এবং সহজে ইনস্টল করা যায় এমন কনভার্টার—যা বিদ্যমান বৈদ্যুতিক ব্যবস্থার সঙ্গেই নির্বিঘ্নে মানিয়ে যায়, কোনও তারবদল ছাড়াই। এই স্মার্ট সলিউশনগুলির মাধ্যমে বাসিন্দারা দূর থেকেই আলো ও বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করতে পারবেন, বিদ্যুৎ ব্যবহারের ওপর নজর রাখতে পারবেন এবং অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ সহজেই কমাতে পারবেন।