ওয়েব ডেস্ক; ২৮ জানুয়ারি : উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক লঞ্চ করলো Ujjivan EZY। এটি হল এই ব্যাংকের আপগ্রেডেড মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম। খুচরো গ্রাহকদের জন্য ডিজাইন করা Ujjivan EZY এক ঐক্যবদ্ধ, সুরক্ষিত ও বিশ্লেষণমূলক ব্যাংকিং অভিজ্ঞতা জোগাবে মোবাইল ও ওয়েব চ্যানেল জুড়ে। পাওয়া যাচ্ছে নটি ভাষায় – ইংরিজি, হিন্দি, কন্নড়, গুজরাটি, মারাঠি, বাংলা, ওড়িয়া, পাঞ্জাবি ও তামিল।

এই প্ল্যাটফর্ম ২০০-র বেশি ব্যাংকিং ফিচারকে একত্রে নিয়ে এসেছে, যার মধ্যে আছে ৯০-এর বেশি নতুন ক্ষমতা, যার লক্ষ্য রোজকার ব্যাংকিং সহজ করে দেওয়ার পাশাপাশি সেভিংস, পেমেন্ট, ঋণদান এবং লগ্নির ক্ষেত্রে গভীরতর আদানপ্রদান। পরবর্তী প্রজন্মের মাইক্রোসার্ভিস আর্কিটেকচারে তৈরি EZY গতি, আকার বাড়ানোর সম্ভাবনা এবং সিস্টেমের দৃঢ়তা বৃদ্ধি করে, ফলে ব্যাংক আরও দ্রুত নতুন ফিচার চালু করতে এবং গ্রাহকের বদলাতে থাকা প্রয়োজনে আরও কার্যকরী উপায়ে সাড়া দিতে সক্ষম হয়।

দীপক আগরওয়াল, হেড – স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফর্মেশন, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, বললেন “EZY-র লঞ্চ একক ডিজিটাল চ্যানেল থেকে একটা ঐক্যবদ্ধ ডিজিটাল ইকোসিস্টেমে আমাদের সরে যাওয়ার চিহ্ন। এই প্ল্যাটফর্ম দ্রুততর উদ্ভাবন, গ্রাহকের সঙ্গে গভীরতর আদানপ্রদান এবং সুস্থায়ী ব্যবসায়িক বৃদ্ধি সম্ভব করে। পাশাপাশি বিশ্বস্ততা, সহজতা, সুরক্ষা ও আর্থিক অন্তর্ভুক্তির উপর আমাদের ফোকাসের সঙ্গেও এটা সঙ্গতিপূর্ণ।”