ওয়েব ডেস্ক; ২৮ জানুয়ারি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ভার্চুয়াল মাধ্যমে বন্দে মাতরম সিআইএসএফ কোস্টাল সাইক্লোথন ২০২৬–এর সূচনা করেছেন ২৮ জানুয়ারি । এই সাইক্লোথনের সাহায্যে উপকূলীয় নিরাপত্তা ও জন-সচেতনতাকে কেন্দ্র করে একটি সর্বভারতীয় অভিযানের সূচনা হল। সকাল ৭টা ৩০ মিনিটে নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম থেকে ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয়।

পশ্চিমবঙ্গে কাকদ্বীপের যোগীরাজ মন্দির এবং বকখালি থেকে আনুষ্ঠানিকভাবে এই সাইক্লোথনের সূচনা করা হয়েছে, যেটি জাতীয় উপকূলীয় নিরাপত্তা ক্ষেত্রে রাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকাকে তুলে ধরে।

এই কর্মসূচিতে সিআইএসএফের কর্মী, স্থানীয় মানুষজন এবং উপকূলবর্তী এলাকার মানুষের উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আজ একইসঙ্গে গুজরাটের লাখপত দুর্গ এবং পশ্চিমবঙ্গের বকখালি থেকে সাইক্লোথনের সূচনা করা হয়। এটি ২১ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে কোচিতে গিয়ে শেষ হবে এবং ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মোট ৬,৫০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই সাইক্লোথনে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর ১৩০ জন সাইক্লিস্ট অংশ নিচ্ছেন।

এই উদ্যোগের লক্ষ্য উপকূলীয় এলাকার জনগণের মধ্যে উপকূলীয় নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং জাতীয় দায়িত্ববোধকে আরও সুদৃঢ করা।