শুভাবরি ওয়েব ডেস্ক, ১ ফেব্রুয়ারি, কলকাতা:
শৈশব থেকেই আমাদের শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের ভিত তৈরি হয়। শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে দাঁত। যার যত্ন আমরা অধিকাংশই নিতে পারি না এবং বাচ্চাদেরও শিক্ষিত করতে পারি না। সেই কারণে “বিজয়গড় পরশ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি” এদিন “টালিগঞ্জ ওমেন ইন নিড” স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে হাত মিলিয়ে টালিগঞ্জ রসা রোডে একটি ডেন্টাল ক্যাম্পের আয়োজন করেছিল।

শিশু থেকে বয়স্ক মানুষ সব মিলিয়ে প্রায় ৬১ জন এখানে দাঁত পরীক্ষা করান। আজকের এই ডেন্টাল ক্যাম্পে দায়িত্বে ছিলেন ডাক্তার কৌশিক দাস।
এ প্রসঙ্গে সংস্থার সম্পাদক বলেন, আমাদের সবার ক্ষেত্রেই দাঁত এবং পায়ের গুরুত্ব অধিকাংশ আমরা উপলব্ধি করি না, অবহেলিত থাকে। তাই আমাদের সংগঠন শৈশবকাল থেকে যাতে একটি শিশু দাঁতের যত্ন নিয়ে সুস্থ জীবন যাপন করতে পারে তার জন্যই এই প্রচেষ্টা। আগামী দিনে এভাবেই আরো কেউ ফেলবে না স্বাস্থ্য সচেতনতার ক্যাম্প আয়োজন করা হবে।
উল্লেখ করা যেতে পারে, রাজ্যের সমস্ত জায়গায় যখন স্বাস্থ্যক্ষেত্রটি প্রায় অবহেলিত। তখন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এই ধরনের উদ্যোগ আগামী দিনে সমাজকে এক নতুন দিশা দেখাতে পারে বলেই পারিপার্শ্বিক মানুষরা আশা পোষণ করেন।