ওয়েব ডেস্ক; ২ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে ২০০৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন। সীতারমণ তাঁর বাজেট ভাষণে বলেন, সফটওয়্যার তৈরিতে, তথ্যপ্রযুক্তি নির্ভর বিভিন্ন পরিষেবায়, গবেষণা ও উন্নয়নমূলক কাজে ভারত আন্তর্জাতিক স্তরে প্রথম সারিতে উঠে এসেছে। সংশ্লিষ্ট ক্ষেত্রের ব্যবসা-বাণিজ্যের মধ্যে পারস্পরিক যোগাযোগ রয়েছে। এই পরিষেবাগুলিকে তথ্য প্রযুক্তি পরিষেবার আওতায় নিয়ে আসা হচ্ছে। এর ফলে, যে সব সংস্থা এই ধরনের পরিষেবা প্রদান করে তাদের জন্য নিরাপদ কর প্রদানের হার ১৫.৫ শতাংশ রাখার প্রস্তাব বাজেটে রাখা হয়েছে। এর ফলে, তথ্য প্রযুক্তি শিল্পের সংস্থাগুলির জন্য সেফ হারবার-এর সুবিধা ৩০০ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত সংস্থাগুলি ৫ বছরের মেয়াদে এই সুবিধা পাবে।
অর্থমন্ত্রী জানিয়েছেন, যে সব সংস্থা অ্যাডভান্স প্রাইসিং এগ্রিমেন্ট এর আওতায় এই ব্যবস্থাপনায় আসতে চায়, তাদের ২ বছর রিটার্ন দাখিলের ক্ষেত্রে বিশেষ সুবিধার ব্যবস্থা করা হবে। এর মেয়াদ থাকবে ২ বছর, যা করদাতা সংস্থার অনুরোধে আরও ৬ মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে।
