কলকাতা; ৮ ফেব্রুয়ারি : তনিশ্ক্ কলকাতার গ্রাহকদের জন্য একটি বিশেষ আমন্ত্রণভিত্তিক ইভেন্টের আয়োজন করে। কলকাতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তনিশ্ক্ তাদের আইকনিক ন্যাচারাল ডায়মন্ড কালেকশনগুলি উপস্থাপন করে, যা বাছাই করা হয়েছে শহরের রুচিশীল ও বিচক্ষণ গ্রাহকদের কথা মাথায় রেখে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে আয়োজিত এমন অন্তরঙ্গ অনুষ্ঠানের অংশ হিসেবে, এই ইভেন্টটির মূল উদ্দেশ্য ছিল তনিশ্ক্-র ‘ডায়মন্ডস এক্সপার্টিজ সেন্টার’-এর মাধ্যমে ন্যাচারাল ডায়মন্ড সম্পর্কে গ্রাহকদের জ্ঞান ও সচেতনতা আরও গভীর করা। একই সঙ্গে এটি তনিশ্ক্-র আধুনিক নকশার কারুশিল্প উদযাপন করেছে, যা ব্র্যান্ডটির পরিচয়ের কেন্দ্রবিন্দু।

এই অনুষ্ঠানের মধ্যেই তনিশ্ক্ তাদের গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে তনিশ্ক্ ডায়মন্ড এক্সপার্টিসে সেন্টার, যা স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্য ডায়মন্ড কেনাকাটার অভিজ্ঞতা দেওয়ার ক্ষেত্রে ব্র্যান্ডের প্রতিশ্রুতির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইভেন্টটিতে একটি বিশেষভাবে নকশা করা এক্সপেরিয়েনশিয়াল DXC জোন রাখা হয়, যেখানে অতিথিরা গাইডেড ওয়াকথ্রু এবং হাতে-কলমে মূল্যায়নের মাধ্যমে ন্যাচারাল ডায়মন্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।এই এক্সপার্টিজ সেন্টারে ব্যবহৃত হয়েছে পাঁচটি উন্নত ডায়াগনস্টিক টুল— লাইটস্কোপ, সিন্থডিটেক্ট, হার্টস অ্যান্ড অ্যারোজ ভিউয়ার, গার্ডল মার্কিং ভিউয়ার এবং ইনক্লুশন ভিউয়ার। এই প্রযুক্তিগুলির সাহায্যে গ্রাহকরা ডায়মন্ডের আলো প্রতিফলনের ক্ষমতা মূল্যায়ন করতে পারেন, সেটি আসল কিনা তা যাচাই করতে পারেন, কাট ও সিমেট্রি পর্যবেক্ষণ করতে পারেন, পাশাপাশি লেজার মার্কিংও সূক্ষ্মভাবে দেখতে পারেন।এর মাধ্যমে তনিশ্ক্ গ্রাহকদের জন্য ডায়মন্ড নির্বাচন প্রক্রিয়াকে আরও জ্ঞানভিত্তিক, স্বচ্ছ এবং আত্মবিশ্বাসপূর্ণ করে তুলছে।