ওয়েব ডেস্ক; ১১ ফেব্রুয়ারি : প্রযুক্তির সাহায্যে ২০২৫ সালে আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত নির্ভুল পূর্বাভাস প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২০২৫-এ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর পূর্বাভাস অত্যন্ত সঠিক ছিল। ২০২৫ সালের এপ্রিল মাসে প্রথম পর্যায়ের পূর্বাভাসে জুন-সেপ্টেম্বর পর্বে দেশে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। ২০২৫-এ দিল্লিতে বৃষ্টিপাত, সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা এবং কুয়াশার ঘনত্বের মতো ক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস যথাক্রমে ৯৩%, ৮৪%, ৬৮% এবং ৭৫% সঠিক ছিল।
দেশে আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত পূর্বাভাসকে আরও সঠিক করার লক্ষ্যে সরকার ক্রমাগত কাজ করে চলেছে। সাম্প্রতিককালে “মিশন মৌসম” নামে একটি নতুন কেন্দ্রীয় প্রকল্প চালু করা হয়েছে। এর লক্ষ্য হ’ল, ভারতকে “আবহাওয়া উপযোগী এবং জলবায়ু স্মার্ট” দেশে পরিণত করা।
লোকসভায় এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ডঃ জিতেন্দ্র সিং।
