ওয়েব ডেস্ক; ১৫ ফেব্রুয়ারি : এইচডিবি ফিন্যান্সিয়াল সার্ভিসেস, অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS)-এর সহযোগিতায় ফিনটেকস্ , টেকফিনস্ এবং আধুনিক ধারনার উদ্ভাবকদের জন্য একটি ‘আইডিয়াথন’-এর ঘোষণা করলো। এর মূল লক্ষ্য হলো ভারতের আর্থিক পরিষেবা ইকোসিস্টেমের জন্য প্রসারণযোগ্য এবং বাস্তবমুখী সমাধান তৈরির গতিকে ত্বরান্বিত করা।

ফাইন্যান্স এবং প্রযুক্তির সন্ধিক্ষণে দাঁড়িয়ে, এইচডিবি – এডাবলুএস আইডিয়াথন (HDB–AWS Ideathon) ফিনটেক (Fintechs) এবং টেকফিনগুলোকে (TechFins) একত্রিত করছে। এর লক্ষ্য হলো লেন্ডিং (ঋণদান), ঝুঁকি ব্যবস্থাপনা, গ্রাহক অভিজ্ঞতা এবং অপারেশনাল দক্ষতার ক্ষেত্রে প্রকৃত ব্যবসায়িক চ্যালেঞ্জগুলোর সমাধান করা। অংশগ্রহণকারীরা এডাবলুএস-এর ক্লাউড, ডেটা এবং এআই সক্ষমতা ব্যবহার করবেন এবং এইচডিবি ফিন্যান্সিয়াল সার্ভিসেস দ্বারা চিহ্নিত বাস্তব ‘ইউজ কেস’ নিয়ে সরাসরি কাজ করবেন। এটি ধারণা বা আইডিয়া থেকে শুরু করে সেটিকে বাস্তবে প্রয়োগ করার একটি শক্তিশালী পথ নিশ্চিত করে। এই প্রোগ্রামের ডিজাইন তৈরি করা হয়েছে এডাবলুএস-এর প্রমাণিত ‘কাস্টমার-সেন্ট্রিক’ উদ্ভাবনী পদ্ধতির ওপর ভিত্তি করে। এখানে ‘ওয়ার্কিং ব্যাকওয়ার্ডস’ পদ্ধতির ওপর জোর দেওয়া হয়েছে, যা প্রথমে গ্রাহকের চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ শুরু করে এবং পরে সেই অনুযায়ী বড় কোনো সমাধানের দিকে এগিয়ে যায়। এই কাঠামোর মাধ্যমেই এইচডিবি ফিন্যান্সিয়াল সার্ভিসেস তাদের বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে উচ্চ-প্রভাবশালী চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে সক্ষম হয়েছে, যা পরবর্তীতে স্কেলেবল প্রযুক্তিগত সমাধানের সাথে যুক্ত করা হবে।