ওয়েব ডেস্ক; ১৬ ফেব্রুয়ারি : ভারত পর্বের অঙ্গ হিসেবে রিৎজ – এ ওয়েভস বাজারের আয়োজন হয়েছে। বৈশ্বিক চলচ্চিত্র বিশেষজ্ঞ, প্রযুক্তি উদ্ভাবক এবং নীতি-নির্ধারকদের এক বিরাট সমাবেশ একে ঘিরে গড়ে ওঠে। ওয়েভস উদ্যোগের অধীন ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এই অনুষ্ঠানে ‘বৈশ্বিক কনটেন্ট ফ্যাক্টরি’ হিসেবে ভারতের উত্থানকে তুলে ধরে। চলচ্চিত্র, গণমাধ্যম এবং উদ্ভূত সৃষ্টিশীল প্রযুক্তি ক্ষেত্রে দেশের ক্রমবর্ধমান প্রসার এতে প্রতিভাত হয়।

এনএফডিসি’র জেনারেল ম্যানেজার গৌতম ভানত ভারতের এভিজিসি এবং চলচ্চিত্র ক্ষেত্রে অগ্রবর্তী যাত্রাপথকে তুলে ধরেন। ভারত বৈশ্বিক কনটেন্ট ফ্যাক্টরি এই বিষয় নিয়ে একটি আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। আলোচনায় ফিল্ম বাজার, ওয়েভস বাজার এবং সরকার সমর্থিত উদ্যোগ ডব্লিউএভিইএক্স এবং সিআইসি কিভাবে ভারতের প্রযোজনা ক্ষেত্রকে শক্তিশালী করছে, মেধার বিকাশ ঘটাচ্ছে, ক্ষেত্র-ভিত্তিক সহযোগিতা গড়ে তুলছে, সর্বোপরি সৃষ্টিশীল শিল্প ও উদ্ভাবন ক্ষেত্রে দেশ কিভাবে বৈশ্বিক প্রযোগিতামূলক হাব হয়ে উঠছে, তা নিয়ে আলোচনা করা হয়।

আঞ্চলিক চলচ্চিত্র পর্যটনের লক্ষ্যে দিল্লি ও মহারাষ্ট্র তাদের কৌশলগত বিষয়সূচিকে তুলে ধরে।
ভারত পর্বে ১৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কৃত কারিনজি চলচ্চিত্র নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ভারত, ফ্রান্স, জার্মানী যৌথ প্রযোজনা-ভিত্তিক স্বল্পদৈর্ঘ্যের এই কেরল ভিত্তিক নাট্যধর্মী এই চলচ্চিত্রে পরিযায়ীদের জীবনযাত্রা ও তাদের পরিচিতির দিককে তুলে ধরছে। ভারত পর্বে অন্য অনেক পুরস্কারজয়ী চলচ্চিত্র তুলে ধরা হয়। যৌথ প্রযোজনা-ভিত্তিক কবুতর, অ্যানিমেশনধর্মী শিশু চলচ্চিত্র ‘দ্য জি.ও.এ.টি.’ প্রভৃতি ওয়েভস – এর এই প্রদর্শনীতে জায়গা পায়। ভারত, ফ্রান্স ও জার্মানীর যৌথ প্রযোজনায় কারিনজি-ভিত্তিক এই চলচ্চিত্র প্রকল্প নিয়ে বিশেষ আলোচনার পাশাপাশি, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ভারতীয় প্রতিনিধিদলের বি২বি আলোচনা অনুষ্ঠিত হয়।