শুভাবরি ওয়েব ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী, কলকাতা:
গতকাল রাত বারোটা নাগাদ কলকাতার সাউদার্ন অ্যাভিনিউ এর একটি বহুতল ভবনে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইউনিট পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ জানতে পুলিশ এবং দমকল বাহিনী তদন্ত করছে।
