ওয়েব ডেস্ক; ২৫ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি ২০২৬-২৭ মরশুমে কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য অনুমোদন করল।
এই মরশুমে কাঁচা পাটের (টিডি-থ্রি গ্রেড) ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কুইন্টালে ৫,৯২৫ টাকা স্থির হয়েছে। এরফলে, সারা ভারতে ভারযুক্ত গড়ের নিরিখে উৎপাদন ব্যয়ের ৬১.৮ শতাংশ লাভ হিসেবে পাবেন কৃষকরা। ২০১৮-১৯-এর বাজেটে ঘোষিত নীতি অনুযায়ী উৎপাদন ব্যয়ের ১.৫ শতাংশ হারে ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণের কথা বলা হয়েছে।
২০২৬-২৭ সালে কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য ২০২৫-২৬-এর তুলনায় কুইন্টাল প্রতি ২৭৫ টাকা বেশি। ২০১৪-১৫ সালে কাঁচা পাটের ক্ষেত্রে কুইন্টাল প্রতি ন্যূনতম সহায়ক মূল্য ছিল ২,৪০০ টাকা। ২০২৬-২৭-এ তা দাঁড়িয়েছে প্রতি কুইন্টাল ৫,৯২৫ টাকা।
ন্যূনতম সহায়ক মূল্য বাবদ ২০১৪-১৫ থেকে ২০২৫-২৬ পর্যন্ত কৃষকদের মোট ১,৩৪২ কোটি টাকা দেওয়া হয়েছে। তার আগের দশকে এই পরিমান ছিল ৪৪১ কোটি টাকা।
ভারতের পাট নিগম ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে পাট কিনবে। প্রয়োজনে ওই নিগমকে আর্থিক সহায়তা দেবে কেন্দ্রীয় সরকার।
