ওয়েব ডেস্ক; ২ মার্চ : দোলযাত্রা উপলক্ষে, কলকাতা মেট্রো রেল ৩ মার্চ (মঙ্গলবার) সমস্ত করিডোরে পরিবর্তিত পরিষেবা পরিচালনা করবে। বিস্তারিত নিম্নরূপ:

ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহীদ ক্ষুদিরাম)
মেট্রো ২৭২টি পরিষেবার পরিবর্তে ৬০টি পরিষেবা পরিচালনা করবে। পরিষেবা শুরু হবে দুপুর ২:৩০ থেকে ।
শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।

দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত রাত ৯:৩৮ টার সময়ে মেট্রো পরিষেবা চলবে না।

গ্রিন লাইন (হাওড়া ময়দান – সল্টলেক সেক্টর V)

মেট্রো ২২৮টি পরিষেবার পরিবর্তে ৪৫টি পরিষেবা পরিচালনা করবে।

প্রথম পরিষেবা:

বিকাল ৩টা – হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত।
বিকাল ৩ টে ২ মিনিটে – সল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত।
শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।

ইয়োলো লাইন (নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর)

মেট্রো ১২০টি পরিষেবার পরিবর্তে ৪৪টি পরিষেবা পরিচালনা করবে।

প্রথম পরিষেবা:

দুপুর ২:৩৮ – নোয়াপাড়া থেকে এবং জয় হিন্দ বিমানবন্দর থেকে ৩ টে ।
শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।

পার্পেল লাইন (জোকা-মাজেরহাট)
মেট্রো ৮৪টি পরিষেবার পরিবর্তে ৩৮টি পরিষেবা পরিচালনা করবে।

প্রথম পরিষেবা:

দুপুর ২:৪০ মিনিটে – জোকা থেকে মাঝেরহাট

দুপুর ৩:০৪ মিনিটে – মাঝেরহাট থেকে জোকা

শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।

অরেঞ্জ লাইন (কবি সুভাষ – বেলেঘাটা)

মেট্রো ৬২টি পরিষেবার পরিবর্তে ২৮টি পরিষেবা পরিচালনা করবে।

প্রথম পরিষেবা:

দুপুর ২:৩০ মিনিটে – কবি সুভাষ থেকে বেলেঘাটা

•দুপুর ৩:০০ মিনিটে – বেলেঘাটা থেকে কবি সুভাষ

শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।