শুভাবরি ওয়েব ডেস্ক, ২ মার্চ ; কলকাতা:
আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত “রং – মহোৎসব ২.০” অনুষ্ঠিত হয়ে গেল উত্তর কলকাতার বিশুদ্ধানন্দ সরস্বতী স্কুলে। অনুষ্ঠান শুরু হয় সকাল ১১.৩০ থেকে আর শেষ হয় বিকেল ৫ টা পর্যন্ত। বাচ্চা থেকে শুরু করে বড় সবার পারফরম্যান্স ছিল দেখার মতো। ছিল ফ্যাশন শো, ব্যান্ড, ডিজে, তারসাথে ছিল খাওয়া দাওয়া। সব মিলিয়ে এই “রং মহোৎসব” রঙে আর আনন্দে একাকার।
উপস্থিত ছিল ট্রাস্টের কর্নধার শুভাশিস রায়, সঞ্জয় বক্সী, স্মিতা বক্সী, জয় বক্সী, মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ, সঞ্জয় রায়, নন্দিনী ভট্টাচার্য, নিতু সাহা, রোহিত জয় রায়, সুজন পাল, মহসিন বক্স, রোশন জয়সওয়াল, প্রিয়াঙ্কু পান্ডে, দীনেশ জয়সওয়াল, ঋক জয়সওয়াল, সুমিতা রায়, সুচরিতা পাল, রেমো এবং সাগর সিনহা প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট চিত্রগ্রাহক মৃত্যুঞ্জয় রায়।
